ঢাকা ০৫ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
সাতক্ষীরায় দুই দফা দাবিতে শাখা ডাকঘর কর্মচারীদের মানববন্ধন স্বাস্থ্য খাতের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় ৩০ জনের মৃত্যু সরকারি ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ সরকার সশস্ত্র বাহিনীকে চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর: রাষ্ট্রপতি বাংলাদেশের সঙ্গে সমতাভিত্তিক সম্পর্ক গড়তে চায় যুক্তরাষ্ট্র, বাণিজ্যে জোর পল্লী উন্নয়ন দিবস: স্মারক ডাক টিকেট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী স্বপ্নের কারিগর উনাহির দুই পায়ে মরক্কোর নতুন ইতিহাস জুনে সড়কে ৪৩৮ প্রাণহানি, ৫৬ জনই শিশু খামেনির প্রথম জানাজা অনুষ্ঠিত, জনসমুদ্র তেহরানের মোসাল্লায়

আল-আকসা প্রাঙ্গণে ইহুদিদের প্রবেশের ঘটনায় নিন্দা জানিয়েছে সৌদি আরব

#

আন্তর্জাতিক ডেস্ক

০৮ আগস্ট, ২০২২,  10:19 AM

news image

ফিলিস্তিনের পবিত্র আল-আকসা মসজিদ চত্বরে ইহুদি দর্শনার্থীদের প্রবেশের ঘটনার নিন্দা জানিয়েছে সৌদি আরব। একই সঙ্গে গত কয়েক দিন ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলারও নিন্দা জানিয়েছে দেশটি। সম্প্রতি পবিত্র আল-আকসা মসজিদ চত্বরে ইহুদি দর্শনার্থীদের প্রবেশের সুযোগ দেয় ইসরায়েল সরকার। এতে প্রতিবাদে ফেটে পড়েন ক্ষুব্ধ ফিলিস্তিনিরা। এ ঘটনার নিন্দা জানিয়ে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সৌদি আরব ফিলিস্তিনি জনগণের পাশে রয়েছে। আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ইসরায়েলিদের প্রবেশ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। একই সঙ্গে সহিংসতা প্রশমনে আন্তর্জাতিক সম্প্রদায়কে দায়িত্বশীলতার পরিচয় দিতে আহ্বান জানিয়েছে রিয়াদ। এছাড়াও বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়ে দীর্ঘস্থায়ী সংঘাত বন্ধে পদক্ষেপ নেওয়ারও অনুরোধ জানিয়েছে সৌদি আরব। সূত্র: আরব নিউজ

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম