ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী একযোগে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা ভারতে একের পর এক ঐতিহাসিক মসজিদ ভাঙার হিড়িক এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা তামাবিল স্থলবন্দর দিয়ে ফের শুরু হচ্ছে আমদানি-রপ্তানি দক্ষিণ-পূর্বাঞ্চলে ঝড়ের শঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত গুম প্রতিরোধ, মানবাধিকার ও সম্পত্তি হস্তান্তর আইন: ন্যায়বিচারে নতুন দিগন্ত বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্কছাড় দিলো যুক্তরাষ্ট্র জেলা শহরে চালু হচ্ছে স্কুলবাস

স্বাস্থ্য খাতের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

#

০৫ জুলাই, ২০২৬,  7:15 PM

news image

বর্তমান সরকার স্বাস্থ্য খাতের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। রোববার (৫ জুলাই) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্যকালে এমনটা জানান তিনি। স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমাদের চিকিৎসক ও গবেষকরা যথেষ্ট অভিজ্ঞ, কিন্তু সব ধরনের লজিস্টিক সাপোর্ট তারা পাচ্ছেন না। স্বাস্থ্য খাতের অধিকাংশ জিনিস আমদানি করতে হয়, এটি আমাদের অনেক বড় সমস্যা। তবে স্বাস্থ্য খাতে কীভাবে আরও উন্নতি করা যায়, তার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে সরকার। স্বাস্থ্য খাতে গবেষণা বৃদ্ধির ওপর জোর দেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, স্বাস্থ্য খাতের উন্নয়নে গবেষণা আরও বৃদ্ধি করতে হবে। জনগণকে সহযোগিতা করতেই স্বাস্থ্য খাতে ঐতিহাসিক বাজেট ঘোষণা করা হয়েছে। চিকিৎসকদের প্রশংসা করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, জনসংখ্যার তুলনায় দেশে পর্যাপ্ত চিকিৎসক নেই। ১২ হাজার রোগীর জন্য মাত্র একজন চিকিৎসক কাজ করছেন, তারপরও তারা রোগীদের সর্বোচ্চ সেবা দেয়ার চেষ্টা করছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম