ঢাকা ২৯ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
বাজেট নিয়ে সমালোচনা খুব একটা আমলে নিচ্ছি না: সড়কমন্ত্রী চলতি বছরেই দেশে ফিরবো: এনডিটিভিকে শেখ হাসিনা সবুজবাগে পুলিশ কর্মকর্তার স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার হাম উপসর্গে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু সিন্ডিকেট ভাঙতে এলপিজির বাজারে আসছে বিপিসি ঢাবির হলে বিশ্বকাপ দেখতে গিয়ে হেনস্তার শিকার হওয়ার অভিযোগ নারীসহ সাবেক ছয় শিক্ষার্থীর ঘর ভাড়া দিতে না পেরে একই পরিবারের ৪ জনের আত্মহত্যা মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী দেশের ৯ জেলায় বন্যার শঙ্কা সাতক্ষীরায় ৭৩ কোটি ৭৫ লাখ টাকার মাদক ধ্বংস করেছে ৩৩ বিজিবি

আলুর বিক্রি নেমেছে অর্ধেকে

#

নিজস্ব প্রতিনিধি

১২ নভেম্বর, ২০২৪,  3:13 PM

news image

ফরিদপুরের আলফাডাঙ্গায় আলুর দাম বেড়ে প্রতি কেজি ৭৫ টাকায় বিক্রি হচ্ছে। সোমবার (১০ নভেম্বর) আলফাডাঙ্গা সদর বাজারে প্রতি কেজি আলু ৭৫ টাকায় বিক্রি হতে দেখা গেছে। ক্রেতা-বিক্রেতারা জানিয়েছেন, এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি আলুর দাম ১০ থেকে ১৫ টাকা বেড়েছে। বাজারে আলু কিনতে আসা কয়েকজন জানান, এক সপ্তাহ আগে প্রতি কেজি আলু ৬৫ থেকে ৭০ টাকায় কিনেছি। সেই আলু এখন ৭৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আবার সবজির বাজারও চড়া। প্রতি কেজি শিম ১০০ টাকা, মিষ্টি কুমড়া ৮০ টাকা, পাতাকপি ৭০ টাকা, ফুলকপি ১২০ টাকা, বেগুন ৭০ টাকা, পটল ৭০ টাকা, করলা ৮০ টাকা, প্রতিটি লাউ প্রকারভেদে ৬০ থেকে ১৫০ টাকায় বিক্রি হচ্ছে। লাল শাক ও পালং শাক বিক্রি হচ্ছে প্রতি আঁটি ৩০ থেকে ৫০ টাকা পর্যন্ত। আলুর পাইকারি ব্যবসায়ী আলমগীর হোসেন ও শাহেদ হোসেন জানান, মোকামে আলুর দাম বেশি ও আমদানি কম। বেশি দামে কিনলে আমাদের বাধ্য হয়ে বেশি দামে বিক্রি করতে হয়। আলফাডাঙ্গা কাঁচাবাজার দোকান মালিক সমিতির সভাপতি জুদ্দু শেখ জানান, পাইকারি ব্যবসায়ীদের কাছ থেকে বেশি দামে আলু কেনার জন্য বেশি দামে আলু বিক্রি করতে হচ্ছে। আমার ব্যবসায়ী জীবনে পুরনো আলু ৭৫ টাকা কেজি কখনও দেখিনি। আলু বিক্রি অর্ধেকে নেমে এসেছে। কিছু দিনের মধ্যে নতুন আলু বাজারে আসলে পুরনো আলুর দাম কমবে। আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার সারমীন ইয়াসমীন জানান, বাজার পর্যবেক্ষণে জোর দেওয়া হবে। পাশের উপজেলাগুলোতেও নিয়মিত খবর নিয়ে দেখছি আমরা। অন্য এলাকা থেকে আলুর দাম আলফাডাঙ্গায় বেশি হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। -সূত্র : দেশটিভি 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম