ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন চাকরিপ্রার্থী ও নিয়োগদাতার দূরত্ব কমাতে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ চালু করছে সরকার নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; কমছে খরচ, মিলবে প্রণোদনা সরকারের উদ্যোগে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু ব্রাজিলের গরুর মাংসে ৫৫ শতাংশ শুল্ক বসাচ্ছে চীন আইএলটি-টোয়েন্টির নিলামে ১০ বাংলাদেশি আজকের মধ্যে আয়কর রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড় ট্রাম্প প্রশাসন পরিবর্তনে মার্কিন ভোটারদের খোলা চিঠি আইআরজিসির জ্বালানির দামের লাগাম টানতে হিমশিম খাচ্ছে মার্কিন অঙ্গরাজ্যগুলো হরমুজ দিয়ে এখনও দিনে পার হচ্ছে ১ কোটি ৩১ লাখ ব্যারেল তেল

আলাভেসের বিপক্ষে ৩-০ গোলে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ

#

স্পোর্টস ডেস্ক

২০ ফেব্রুয়ারি, ২০২২,  4:36 PM

news image

লা লিগায় দেপোর্তিভো আলাভেসের বিপক্ষে ৩-০ গোলে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুতে শনিবার (১৯ ফেব্রুয়ারি) রাতে ম্যাচের প্রথমার্ধে একের পর এক আক্রমণ করেও ব্যর্থ হয় রিয়াল। তবে ম্যাচের দ্বিতীয়ার্ধের ৬৩তম মিনিটে একক প্রচেষ্টায় দলকে এগিয়ে নেন অ্যাসেনসিও। এরপর ৮০তম মিনিটে ভিনিসিউসের গোলে আরও একবার এগিয়ে যায় কার্লো আনচেলত্তির দল। শেষ দিকে যোগ করা সময়ের প্রথম মিনিটে বেনজেমার গোলে ৩-০ তে জয় নিশ্চিত করে রিয়াল মাদ্রিদ। প্রথমার্ধে রিয়ালের ৮ শটের মাত্র দুটি ছিল লক্ষ্য, তার কোনোটিই আবার যথেষ্ট ভীতি জাগানিয়া নয়। আর দ্বিতীয় ভাগে তাদের ১৫ শটের ৭টিই ছিল লক্ষ্যে। বিপরীতে কেবল ৩০ শতাংশ সময় বল দখলে রাখা আলাভেস শট নিতে পারে ৭টি, মাত্র দুটি লক্ষ্যে। এদিকে ২৫ ম্যাচে ১৭ জয় ও ৬ ড্রয়ে রিয়ালের পয়েন্ট ৫৭। ৭ পয়েন্ট কম নিয়ে দুইয়ে আছে এক ম্যাচ কম খেলা সেভিয়া।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম