ঢাকা ২৯ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু সীমান্তে অনুপ্রবেশ-গুজব ঠেকাতে সতর্ক বিজিবি: সেক্টর কমান্ডার কিশোরগঞ্জ-৩ উপনির্বাচন: বিএনপির মনোনয়ন ফরম বিতরণের তারিখ ঘোষণা মার্কেটভিত্তিক ব্যবসা গড়ে তুলতে কাজ করছে সরকার: অর্থমন্ত্রী দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী যুব মহিলা লীগ নেত্রী শর্মীর প্রতিবন্ধী সন্তানের মৃত্যু, শেষ দেখা হলো কারাফটকে ঢাকায় নদীর তীরের ১০০ মিটারের মধ্যে অবকাঠামো নয়, তৈরি হবে গ্রিন-ব্লু নেটওয়ার্ক রাজনৈতিক মতভিন্নতা যেন শিক্ষার পরিবেশ বিঘ্নিত না করে: প্রধানমন্ত্রী ব্যাংকিং খাতে অনিয়ম ও অর্থপাচার রোধে কঠোর পদক্ষেপের কথা জানালেন রাষ্ট্রপতি বিজিবি মোতায়েন আরও বাড়ল, সাত জেলায় ১২০ প্লাটুন

আর্সেনালকে হারিয়ে লিগের শীর্ষে ম্যানসিটি

#

স্বাস্থ্য ডেস্ক

১৬ ফেব্রুয়ারি, ২০২৩,  4:34 PM

news image

অবশেষে আর্সেনালকে টপকে গেলো ম্যানচেস্টার সিটি। বুধবার ৩-১ গোলে এমিরেটস স্টেডিয়ামে রোমাঞ্চকর জয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষে উঠলো বর্তমান চ্যাম্পিয়নরা। কেভিন ডি ব্রুইনার গোলে ম্যানসিটি এগিয়ে যায়। তবে বিরতির আগেই বুকায়ো সাকা পেনাল্টি থেকে আর্সেনালকে সমতায় ফেরান। এরপর দ্বিতীয়ার্ধে জ্যাক গ্রিলিশ ও আর্লিং হাল্যান্ডের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানসিটি। ২৩ ম্যাচে তারা পেয়েছে ৫১ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে সমান পয়েন্ট আর্সেনালের, তবে গোল ব্যবধানে পেছনে তারা। এই ম্যাচে এক মৌসুমে ২৬ গোলের ক্লাব রেকর্ড ছুঁয়েছেন হাল্যান্ড। ২০১৪-১৫ মৌসুমে সার্জিও আগুয়েরোর কীর্তির পাশে বসলেন তিনি। নরওয়েজিয়ান স্ট্রাইকারের হাতে এখনো ১৫ ম্যাচ, নিশ্চিতভাবে সিটি লিজেন্ডকে পেছনে ফেলতে যাচ্ছেন তিনি। আগামী ২৬ এপ্রিল ইতিহাদ স্টেডিয়ামে দুই দল আরেকবার মুখোমুখি হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম