ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

আর্জেন্টিনা দলে দুঃসংবাদ

#

স্পোর্টস ডেস্ক

১৩ নভেম্বর, ২০২৪,  11:04 AM

news image

ফিফা উইন্ডোতে চলতি বছরে শেষবারের মতো মাঠে নামছে আন্তর্জাতিক দলগুলোকে। এই মাসেই লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে দু'টি করে ম্যাচ রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার। এর আগে দুঃসংবাদ পেল আলবিসেলেস্তারা। গতকাল মঙ্গলবার (১২ নভেম্বর) আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে, চোটের কারণে গুরুত্বপূর্ণ ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজকে পাচ্ছে না তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। আসন্ন বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে আর্জেন্টিনার স্কোয়াডেও ডাক পেয়েছিলেন তিনি। তবে, চোটের কারণে খেলা হবে না ম্যানচেস্টার ইউনাইটেডের এই ডিফেন্ডারের। জানা গেছ, প্রিমিয়ার লিগের শেষ ম্যাচে লেস্টার সিটির বিপক্ষে চোট পান মার্টিনেজ। তার জায়গায় দলে ডাক পেয়েছেন ফাকুন্দো মেদিনা। যিনি আর্জেন্টিনার হয়ে তিনটি ম্যাচ খেলেছেন। ঘোষিত দলে নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেছেন দলের এক নম্বর গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। এছাড়া চোট কাটিয়ে ফিরেছেন আলেহান্দ্রো গারনাচো ও নিকোলাস গঞ্জালেজ। আসন্ন বিশ্বকাপের লাতিন অঞ্চলের বাছাইপর্বে ২২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্জেন্টিনা। ১০ ম্যাচের মধ্যে ৭টিতে জয় এবং একটিতে ড্র করেছে বিশ্বচ্যাম্পিয়নরা। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম