ঢাকা ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত নয় : তথ্য উপদেষ্টা মিরপুরে রাড্ডা ক্লিনিকে হামলা-লুটপাটের মামলায় গ্রেপ্তার ৪ জাবির নতুন ভিসি নূরুল ইসলাম জাসদ কার্যালয়ে গোপন বৈঠক থেকে আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক সরকারি চাকরিজীবীদের জন্য আরেকটি সুখবর সাদিক কায়েমকে সতর্ক করলেন রফিকুল ইসলাম মাদানী ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী বনানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্রে শত শত মুখোশধারীর হামলা

আরব অঞ্চলকে সংঘাতের ক্ষেত্র হয়ে উঠতে দিব না, সৌদি প্রিন্সের হুঁশিয়ারি

#

আন্তর্জাতিক ডেস্ক

২০ মে, ২০২৩,  4:47 PM

news image

সৌদি প্রিন্স মুহাম্মদ বিন সালমান বলেছেন, “আমরা পূর্ব ও পশ্চিমের বন্ধুত্বপ্রতীম দেশগুলোকে আশ্বস্ত করছি, আমরা আমাদের এই অঞ্চলকে সংঘাতের ক্ষেত্র হয়ে উঠতে দিব না।” তিনি বলেন, “আমাদের অঞ্চলের দেশগুলো বছরের পর বছর দ্বন্দ্ব সংঘাতের শিকার ছিল। যথেষ্ট হয়েছে, আর নয়।” আরব লীগের ৩২তম শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে শুক্রবার একথা বলেন তিনি। সৌদি আরবের বন্দর নগরী জেদ্দায় শুক্রবার এই সম্মেলন শুরু হয়। সম্মেলনে তিনি আরও বলেন, “ফিলিস্তিন ইস্যুটি আরব ও মুসলিম বিশ্বের প্রধান এবং কেন্দ্রীয় সমস্যা।” ফিলিস্তিন ইস্যু সৌদি আরবের পরিকল্পনায় অগ্রাধিকার ভিত্তিতে বিবেচ্য বলে তিনি মন্তব্য করেন। ফিলিস্তিন সংকট সমাধানের উপায় খুঁজে বের করার জন্য সব ধরনের প্রচেষ্টা চালানো হবে বলেও বিন সালমান দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। সূত্র: সৌদি গেজেট

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম