ঢাকা ১২ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
রাজধানীর যানজট নিরসনে ১১ প্রস্তাবনা হত্যাচেষ্টা মামলায় শিরীন শারমিন চৌধুরীর জামিন মারা গেছেন কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে হাম প্রতিরোধে গলিতে গলিতে প্রচারণা চালাতে হবে: স্বাস্থ্যমন্ত্রী শপথ নিলেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য সশস্ত্র বাহিনী কোনো নির্দিষ্ট ব্যক্তি বা দলের সম্পত্তি নয়: প্রধানমন্ত্রী আজ থেকে যে ৭ ফিলিং স্টেশনে ফুয়েল পাসে মিলবে তেল হাম-রুবেলা প্রতিরোধে ডিএনসিসির জরুরি টিকাদান ক্যাম্পেইন শুরু শিক্ষাপ্রতিষ্ঠানে শুরু অনলাইন ক্লাস দেশে স্বর্ণ ও রুপার আজকের বাজারদর

আরপিএমপি’র মাদক বিরোধী অভিযানে গাজা ও ফেন্সিডিলসহ গ্রেফতার-২৫

#

১৩ জানুয়ারি, ২০২৪,  9:31 PM

news image

আবুল হোসেন বাবলুঃ রংপুর নগরীর বিভিন্ন স্থানে চলমান মাদক বিরোধী বিশেষ অভিযান চলাকালে মাদক কারবারি, মাদক সেবী, জুয়াড়ি ওয়ারেন্ট মূলে অপরাধী সহ ২৫ জনকে গ্রেফতার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ। শুক্রবার (১২ জানুয়ারী) দিবাগত মধ্য রাত পর্যন্ত রংপুর মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয়। শনিবার বিকেলে রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আরপিএমপি’র সম্মানিত পুলিশ কমিশনার মনিরুজ্জামান বিপিএম-বাব, পিপিএম-বার, এর সার্বিক নির্দেশনায় সকল থানার বিভিন্ন ইউনিটের শতাধিক পুলিশ অফিসার ও ফোর্স এর একযোগে অংশগ্রহণে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালিত হয়।গত (৬ জুলাই ২০২৩ ) থেকে শুরু হওয়া মাদক বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেফতারকৃত ২৫ জনকে ১৩ জানুয়ারী বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আটকের সময় তাদের কাছ থেকে ৩০০ গ্রাম গাজা, ২২৫ বোতল ফেন্সিডিল ও মাদক বিক্রয়ের নগদ ৪,১০০/-টাকাসহ নেশা জাতীয় বিভিন্ন ধরনের মাদকদ্রব্য এবং মাদক সেবনের সরঞ্জামাদি ও জুয়া খেলার সামগ্রী উদ্ধার পূর্বক জব্দ করা হয়েছে। এ বিষয়ে ধৃত আসামীদের বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা রুজু সহ অন্যান্য আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম