ঢাকা ২৯ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
চার বছরে ২ কোটি ৪০ লাখ ‘কৃষক কার্ড’ দেবে সরকার দাদার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত মুক্তা বই ছাপায় অগ্রগতি, নভেম্বরেই শতভাগ সরবরাহের লক্ষ্য তেঁতুলিয়ায় বাড়ছে শীতের অনুভূতি জাপানে টয়োটার কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী স্বর্ণের দাম ভরিতে বাড়লো ১৬৩৩ টাকা আজ যে এলাকায় বন্ধ থাকবে ব্যাংক বিএনপি নেতা মশিয়ার হত্যা: সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে স্মার্টফোন বারবার রিস্টার্ট করলে কি গতি বাড়ে নাকি সমস্যা বাড়ে "দূর থেকে বসে আমাকে জাজ করবেন না", ভক্তদের আনুশেহ

আরপিএমপি’র মাদক বিরোধী অভিযানে গাঁজা ইয়াবা ফেন্সিডিলসহ গ্রেফতার-২০

#

০৮ ফেব্রুয়ারি, ২০২৪,  5:00 AM

news image

আবুল হোসেন বাবলুঃ রংপুর নগরীর বিভিন্ন স্থানে চলমান মাদক বিরোধী বিশেষ অভিযান চলাকালে মাদক কারবারি, মাদক সেবী, জুয়াড়ি ওয়ারেন্ট মূলে অপরাধী সহ ২০ জনকে গ্রেফতার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ। মঙ্গলবার (০৬ ফেব্রুয়ারী) দিবাগত মধ্য রাত পর্যন্ত রংপুর মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয়। বুধবার বিকেলে রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আরপিএমপি’র সম্মানিত পুলিশ কমিশনার মনিরুজ্জামান বিপিএম-বাব, পিপিএম-বার, এর সার্বিক নির্দেশনায় সকল থানার বিভিন্ন ইউনিটের শতাধিক পুলিশ অফিসার ও ফোর্স এর একযোগে অংশগ্রহণে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালিত হয়। গত (৬ জুলাই ২০২৩ ) থেকে শুরু হওয়া মাদক বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেফতারকৃত ২০ জনকে ০৭ ফেব্রুয়ারী বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আটকের সময় তাদের কাছ থেকে নেশা জাতীয় বিভিন্ন ধরনের মাদকদ্রব্য এবং মাদক সেবনের সরঞ্জামাদি ও জুয়া খেলার সামগ্রী উদ্ধার পূর্বক জব্দ করা হয়েছে। এ বিষয়ে ধৃত আসামীদের বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা রুজু সহ অন্যান্য আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম