ঢাকা ০২ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
কুলাউড়ায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু সিলেটে পাম্প মালিক-শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার ভ্যাট অডিটের জন্য ৬০০ প্রতিষ্ঠান নির্বাচন করলো এনবিআর জ্বর, খিঁচুনি ও বমির পর মাদ্রাসা ছাত্রের মৃত্যু, এলাকায় হাম আতঙ্ক কোহলির রেকর্ডে ভাগ বসালেন পাকিস্তানি ওপেনার ৫ কোটির আইনে দেড় কোটির বৃদ্ধাঙ্গুলি শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাসের বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে আজ ইন্দোনেশিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত ইরানের নৌ-বিমান বাহিনী ধ্বংস হয়ে গেছে, হামলার সক্ষমতা কমছে : ট্রাম্প

আরও অগ্রসর হচ্ছে ঘূর্ণিঝড় ‘মোখা’

#

নিজস্ব প্রতিবেদক

১২ মে, ২০২৩,  7:29 AM

news image

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘মোখা’ আরও উত্তর দিকে অগ্রসর ও ঘণীভূত হয়ে দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। বৃহস্পতিবার (১১ মে) দিবাগত মধ্যরাতে আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ প্রকাশিত ৮ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘মোখা’ আরও উত্তর দিকে অগ্রসর ও ঘণীভূত হয়ে একই এলাকায় প্রবল ঘূর্ণিঝড়ে পরিণিত হয়েছে। নং বিশেষ বুলেটিনে বলা হয়েছে, ঘূর্ণিঝড়টি মধ্যরাতে চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১১৫০ কিলোমিটার দক্ষিণ- দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১০৭৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ১১১০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১০৭৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল ঘূর্ণিঝড়টি। এটি শুক্রবার (১২ মে) সকাল পর্যন্ত উত্তর দিকে অগ্রসর ও আরও ঘণীভূত হয়ে পরবর্তীতে দিক পরিবর্তন করে ক্রমান্বয়ে উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হতে পারে। এতে বলা হয়, ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৯০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ১১০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর বিক্ষুব্ধ রয়েছে। এ অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেইসঙ্গে তাদের গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম