ঢাকা ২৬ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শ্রমিকদের নতুন মজুরি ভারত-পাকিস্তানের তুলনায় বেশি: রিজভী আড়াই বছর পর মালয়েশিয়া যাচ্ছেন ১১২ শ্রমিক, দালালমুক্ত হয়নি শ্রমবাজার ছয় মাসে ৮ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনবে সরকার ধীরে ধীরে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী ন্যাশনাল ব্যাংকের চেক ডিজঅনার মামলায় সাদ মুসা গ্রুপের এমডির কারাদণ্ড প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি-প্রতিষ্ঠান ভারতে খুন হওয়া সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার মজুরি কাঠামো ঘোষণার পর আজও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা মধ্যপ্রাচ্য সংঘাতের ধাক্কা: ব্রিটেনে বাড়ছে গ্যাস ও বিদ্যুতের দাম যুক্তরাষ্ট্র থেকে ৪ লাখ ৪০ হাজার টন গম কেনার সিদ্ধান্ত

আয়ারল্যান্ড সিরিজে ফিরতে পারেন বুমরাহ

#

স্পোর্টস ডেস্ক

১৭ জুলাই, ২০২৩,  4:26 PM

news image

ভারতীয় দলের পেস আক্রমনের অন্যতম ভরসার নাম জাশপ্রীত বুমরাহ। গতবছর থেকে মাঠের বাইরে তিনি।  ২০২২ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ টি-২০ ম্যাচ খেলেছেন। তবে দ্রুত মাঠে ফিরতে চলেছেন এই পেসার। আয়ারল্যান্ড সিরিজে প্রত্যাবর্তন করতে পারেন বুমরাহ। বেঙ্গালুরুর ক্রিকেট অ্যাকাডেমিতে প্র্যাকটিস করছেন তিনি। একটি ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে বুমরাহকে আবার আগের মতো পুরোদমে বল করতে দেখা যাচ্ছে। ইন্ডিয়ান গণমাধ্যমের খবর অনুযায়ী, আয়ারল্যান্ড সিরিজে দলে ফিরতে পারেন বুমবুম।‌ এই সিরিজে দ্বিতীয় সারির দল পাঠাবে বোর্ড। যেভাবে উন্নতি করছেন ভারতীয় পেসার, আগস্ট মাসে মাঠে ফেরার সম্ভাবনা প্রবল। শোনা যাচ্ছে, কয়েকটা প্র্যাকটিস ম্যাচেও খেলবেন বুমরাহ। বোর্ডের এক কর্মকর্তা বলেন, এইধরনের চোটের ক্ষেত্রে টাইমলাইন সেট করা যায় না। ক্রমাগত পর্যবেক্ষণ দরকার। তবে বুমরাহ উন্নতি করছে। এনসিএর নেটে সাত ওভার বল করেছে। শুরুতে হালকা ওয়ার্কআউট করছে। পরের মাসে কয়েকটা প্র্যাকটিস ম্যাচ খেলবে। তখন তার ফিটনেস পরীক্ষা করা হবে। টিম ইন্ডিয়ার সাবেক স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ রামজি শ্রীনিবাসন জানান, বুমরাহকে মাঠে ফেরাতে কোনও তাড়াহুড়ো করা উচিত নয়। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম