ঢাকা ২৫ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
পাঠ্যবইয়ে ফুটবল-ক্রিকেট-দাবাসহ ৭ খেলা যুক্ত করার নির্দেশ দেশের ১৮ তম অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল দেশে জ্বালানির দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই: তথ্যমন্ত্রী ঈদ শেষে ফিরতি যাত্রায় নিরাপত্তায় জোর, অতিরিক্ত ভাড়া না নেওয়ার নির্দেশ প্রাথমিক বৃত্তি পরীক্ষার সূচি প্রকাশ, শুরু ১৫ এপ্রিল কক্সবাজারে বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়ক খোরশেদ আলম খুন রূপগঞ্জে স্বামীকে অস্ত্রের মুখে জিম্মি করে স্ত্রীকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ২ জন লালমাইয়ে কুস্তি প্রতিযোগিতা চলাকালে মাঠে খেলোয়াড়ের মৃত্যু স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী দেশে ফের কমলো সোনার দাম

আমেরিকায় তুষারঝড়ে মৃতের সংখ্যা বেড়ে ৬২

#

আন্তর্জাতিক ডেস্ক

২৮ ডিসেম্বর, ২০২২,  10:28 AM

news image

আমেরিকায় তীব্র শৈত্যঝড়ে মৃতের সংখ্যা বেড়ে ৬২ জনে পৌঁছেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।  বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, কানাডার কাছে গ্রেট লেক থেকে মেক্সিকান সীমান্তের রিও গ্র্যান্ডে পর্যন্ত বিস্তৃত এই ঝড়ে কমপক্ষে ৬২ জন মারা গেছে। এদের মধ্যে ২৮ জন নিউ ইয়র্কের পশ্চিমাঞ্চলের বাসিন্দা। মঙ্গলবার পর্যন্ত এই এলাকায় ৯ ইঞ্চি তুষারপাত হতে পারে বলে আবহাওয়া পূর্বাভাসে জানানো হয়েছিল। নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের দ্বিতীয় বৃহত্তম শহর বাফেলোতে মারা গেছে ২০ জন।

এখানকার যানবাহনে ও তুষারের নিচে মৃতদেহগুলো পাওয়া গেছে। বাফেলো বিমানবন্দরের ৯০ শতাংশ ফ্লাইট বাতিল করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নিউইয়র্ক অঙ্গরাজ্যের জন্য কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জরুরি তহবিল অনুমোদন করেছেন। তিনি টুইটারে লিখেছেন, “আমার হৃদয় তাদের সাথে যারা এই ছুটির সপ্তাহান্তে প্রিয়জনকে হারিয়েছে।” এরি কাউন্টির নির্বাহী মার্ক পোলোনকারজ সোমবার এক সংবাদ সম্মেলনে বলেছেন, “আমরা টানেলের শেষের দিকে আলো দেখতে পাচ্ছি, তবে এটি এখনও শেষ হয়নি।” ফ্লাইট ট্র্যাকিং সাইট ফ্লাইট অ্যাওয়ার ডটকমের তথ্যানুযায়ী, সোমবার প্রায় চার হাজার মার্কিন ফ্লাইট বাতিল করা হয়েছে।  ভারমন্ট, ওহিও, মিসৌরি, উইসকনসিন, কানসাস এবং কলোরাডোতেও ঝড়ে মৃত্যুর খবর পাওয়া গেছে। দক্ষিণ ফ্লোরিডার তাপমাত্রা এতটাই কমে গেছে যে, সেখানে তৃণভোজী প্রাণি ইগুয়ানা বরফে জমে গাছ থেকে পড়ে গেছে। পশ্চিম যুক্তরাষ্ট্রের মন্টানা রাজ্যটি ঠান্ডায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে তাপমাত্রা হিমাঙ্কের ৪৫ ডিগ্রি নিচে নেমে গেছে। সূত্র: বিবিসি

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম