ঢাকা ১২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পার্বত্য চট্টগ্রামে ষড়যন্ত্র: সার্বভৌমত্বের চ্যালেঞ্জ ও উত্তরণের পথ ছেলে-মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা করলেন বাবা পলিসি ক্যাম্প ২০২৬-এ বরগুনার তরুণ মোঃ সোহানুর রহমান সৈকত ফাইনালিস্ট হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র: বাণিজ্যমন্ত্রী সাভারে ফের বোমাসদৃশ প্রেসারকুকার উদ্ধার, ঘটনাস্থলে ডিসপোজাল ইউনিট আ. লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা কানাডার

আমেরিকার লিগে খেলবেন অশ্বিন

#

স্পোর্টস ডেস্ক

২৯ মার্চ, ২০২৬,  10:34 AM

news image

আইপিএলসহ ভারতের সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। তাই বিদেশের লিগে খেলতে বাধা নেই এই স্পিনারের। এবার আমেরিকার মেজর লিগ ক্রিকেটের দল সান ফ্রান্সিসকো ইউনিকর্নের হয়ে সই করলেন তিনি। শনিবার (২৮ মার্চ) সমাজমাধ্যমে একটি পোস্টে এ কথা জানানো হয়েছে। নতুন দলে সতীর্থ হিসাবে পাকিস্তানের হ্যারিস রউফকে পাবেন অশ্বিন। এর আগে গত বছর বিগ ব্যাশ লিগে সই করেছিলেন তিনি। কিন্তু হাঁটুর চোটে শেষ মুহূর্তে নাম তুলে নেন। পরে অস্ত্রোপচারও হয়। যদিও কী চোট এবং কীভাবে তা পেয়েছিলেন সে সম্পর্কে কিছু খোলসা করেননি অশ্বিন। ইউনিকর্নে সই করে অশ্বিন বলেছেন, গত কয়েক বছর ধরেই এমএলসি প্রমাণ করে দিয়েছে, এটা কত বড় ক্রিকেট প্রতিযোগিতা। গোটা বিশ্ব থেকে ক্রিকেটারেরা খেলতে যায় ওখানে। আমেরিকার ঘরোয়া ক্রিকেটারদের জন্যও একটা মঞ্চ তৈরি করে দিয়েছে ওরা। এই সুযোগ হাতছাড়া করা সম্ভব ছিল না। ইউনিকর্নের হয়ে নামলে অশ্বিনই ভারতের হয়ে খেলা প্রথম ক্রিকেটার হবেন যিনি আমেরিকার লিগে খেলবেন। এ বিষয়ে অশ্বিন বলেছেন, এটা আমার কাছে একটা বিরাট দায়িত্বের সামন। আমি চাই যত বেশি সম্ভব ম্যাচ দলকে জেতাতে এবং প্রথম বার ট্রফি এনে দিতে। পাশাপাশি ভাল মানের ক্রিকেট খেলাও আমাদের লক্ষ্য।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম