ঢাকা ০১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ফেনীর ‘মহুয়া-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্হানীয় সরকার নির্বাচনে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না পদত্যাগপত্র জমা দিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ৪৫ রানে অলআউট শ্রীলঙ্কা, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র: স্বাস্থ্যমন্ত্রী ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী যৌথ অভিযান নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর পথে পথে জনতার ফুলেল ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী ৯০ দিনে বাংলা কিউআরে লেনদেন বেড়েছে সাড়ে ৩ গুণ

আমি প্রচণ্ড হতাশ: ম্যাককালাম

#

স্পোর্টস ডেস্ক

১৩ জুলাই, ২০২৬,  6:58 PM

news image

ইংল্যান্ডের টেস্ট দলের প্রধান কোচের পদ থেকে ব্রেন্ডন ম্যাককালামকে বরখাস্ত করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। তবে তিনি ইংল্যান্ডের সাদা বলের দুই সংস্করণের (ওয়ানডে ও টি-টোয়েন্টি) প্রধান কোচের দায়িত্বে থাকছেন। এই সিদ্ধান্তে ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়ক ও প্রধান কোচ—দুটি পদই শূন্য হয়ে গেল। অথচ গত অ্যাশেজে অস্ট্রেলিয়ার কাছে ৪-১ ব্যবধানে হারের পরও প্রকাশ্যে ম্যাককালামের ওপর আস্থা রাখার কথা বলেছিল ইসিবি। দায়িত্ব থেকে সরিয়ে দেয়ায় হতাশ নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ম্যাককালাম বলেছেন, এই দায়িত্ব তিনি ‘ভীষণ উপভোগ’ করেছেন।

এক বিবৃতিতে তিনি বলেন, ‘অবশ্যই আমি প্রচণ্ড হতাশ যে দায়িত্বটা চালিয়ে যেতে পারছি না। তবে বোর্ডের সিদ্ধান্তকে সম্মান জানাই। এখন আমার পুরো মনোযোগ থাকবে সাদা বলের দল দুটির দিকে। ইংল্যান্ড ক্রিকেটকে এগিয়ে নিতে আমি সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব। টেস্ট দলের জন্যও আমার শুভকামনা রইল।’

যার হাত ধরে শুরু হয়েছিল বাজবল, সেই ব্রেন্ডন ম্যাককালাম যুগের ইতি ঘটল ইংল্যান্ডের ক্রিকেটে। তার বদলি হিসেবে দায়িত্ব দেওয়া হতে পারে অ্যান্ডি ফ্লাওয়ারকে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম