ঢাকা ২৭ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
জাতীয় প্রাণিসম্পদ পদক-২০২৬-এ স্বর্ণপদক অর্জন করেছে বিএলআরআই বামনায় বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন মজনু খানের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ রাজনীতি নয়, সন্ত্রাস শুরু করেছে: তথ্যমন্ত্রী পলাতকরা বাংলাদেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী পৃথক হত্যা মামলায় পুলিশের দুই ঊর্ধ্বতন কর্মকর্তা গ্রেফতার শ্রমিকদের নতুন মজুরি ভারত-পাকিস্তানের তুলনায় বেশি: রিজভী আড়াই বছর পর মালয়েশিয়া যাচ্ছেন ১১২ শ্রমিক, দালালমুক্ত হয়নি শ্রমবাজার ছয় মাসে ৮ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনবে সরকার ধীরে ধীরে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী ন্যাশনাল ব্যাংকের চেক ডিজঅনার মামলায় সাদ মুসা গ্রুপের এমডির কারাদণ্ড

আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী: আজমত উল্লা

#

নিজস্ব প্রতিবেদক

২৫ মে, ২০২৩,  4:42 PM

news image

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ভোট দিয়ে আওয়ামী লীগের প্রার্থী আজমত উল্লা খান বলেছেন, আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। বৃহস্পতিবার (২৫ মে) সকাল ৮টা ৫৫ মিনিটে টঙ্গীর ৫৭ নম্বর ওয়ার্ডের দারুস সালাম মাদরাসা কেন্দ্রে ভোট দেন তিনি। এর আগে সকাল ৮টায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৪টা পর্যন্ত। এ সময় তিনি বলেন, ইভিএম নিয়ে জনগণের আগ্রহ রয়েছে এবং উৎসবমুখর পরিবেশেই ভোটগ্রহণ চলছে। অন্য হেভিওয়েট প্রার্থীদের এজেন্ট কেন্দ্রে নেই, এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, তারা কেন্দ্রে কেন্দ্রে এজেন্ট দিতে পারেনি। সে দায় নৌকার নয়। ভোটের পরিবেশ নিয়ে প্রশ্ন তুলতেই যারা নির্বাচনে নেমেছেন, এগুলো তাদের প্রোপাগান্ডা হতে পারে। তিনি বলেন, আমার নিজের ভাই আঙুলের ছাপ না মেলায় ভোট দিতে পারেননি। বিভিন্ন কেন্দ্রে এমন বিড়ম্বনায় পড়তে হয়েছে অনেককে। এমন সমস্যায় স্মার্ট এনআইডি কার্ড নিয়ে আবার কেন্দ্রে আসলে ভোট দেয়ার ব্যবস্থা করতে আহ্বান জানান আজমত উল্লা। নিজের ভাইকেও একই পরামর্শ দিয়েছেন বলেও জানান তিনি। নির্বাচনে মেয়র পদে ৮ জন, সাধারণ আসনের কাউন্সিলর পদে ২৪৬ জন ও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে ৭৯ জন প্রার্থী লড়ছেন। ৪৮০টি কেন্দ্রের মধ্যে ৩৭৭টিকে গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, গাজীপুর সিটি করপোরেশনের মোট ভোটার ১১ লাখ ৭৯ হাজার ৪৭৬ জন। তাদের মধ্যে ৫ লাখ ৯২ হাজার ৭৬২ জন পুরুষ, ৫ লাখ ৮৬ হাজার ৬৯৬ জন নারী এবং ১৮ জন হিজড়া। এই সিটিতে ৫৭টি সাধারণ ও ১৯টি সংরক্ষিত ওয়ার্ড আছে। মোট ভোটকেন্দ্র ৪৮০টি। আর ভোটকক্ষ ৩ হাজার ৪৯৭টি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম