ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

আমিরাতে হু হু করে বাড়ছে স্বর্ণের দাম, কমছে ক্রেতার সংখ্যা

#

আন্তর্জাতিক ডেস্ক

২৫ সেপ্টেম্বর, ২০২৪,  5:46 PM

news image

প্রতিনিয়ত লাগামহীনভাবে বেড়েই চলেছে স্বর্ণের দাম। স্বর্ণের এমন চড়া মূল্যের কারণে সংযুক্ত আরব আমিরাতে ক্রেতার সংখ্যা কমতে শুরু করেছে। বছরের যে সময় রমরমা ব্যবসা হওয়ার কথা ক্রেতা সংকটে এখন দুশচিন্তায় ব্যবসায়ীরা। দাম আর গুণগত মানের কারণে স্বর্ণ-গহনা কিনতে অনেকের কাছেই পছন্দের নাম আরব আমিরাত। দেশটির অভিজাত শহরগুলোতে বেড়াতে গিয়েও স্বর্ণ কেনেন সৌখিন পর্যটকদের কেউ কেউ। তাই বছরজুড়ে ভিড় লেগে থাকে দোকানগুলোতে। তবে হঠাৎই দাম বেড়ে যাওয়ায় কমেছে ক্রেতার আনাগোনা। বাদ দিয়েছেন প্রয়োজন ছাড়া স্বর্ণ কেনার চিন্তা। দুবাইয়ের স্বর্ণের বাজারে ২৪ ক্যারেট স্বর্ণের দাম সর্বোচ্চ দিরহামে ৩১৮.৫০ পয়সা বা টাকায় প্রায় ১০ হাজার ৫০০ টাকা বেশি মূল্যে কিনতে হচ্ছে। আগস্ট মাসে ২৪ ক্যারেট স্বর্ণের দাম ছিলো ২৯৭.৫০ দিরহাম, আর সেপ্টেম্বর এ দাম বেড়ে দাড়ায় ৩১৮.৫০ দিরহাম। ২২ ক্যারেট স্বর্ণের দাম ছিলো ২৭২.৭৫ দিরহাম আর বর্তমানে দাম বেড়ে দাড়ায় ২৯৪.৭৫ দিরহাম। একই ভাবে বেড়েছে ২১ এবং ১৮ ক্যারেটের দামও। প্রবাসী ব্যবসায়ীদের দাবি, অস্বাভাবিক দামে আমিরাতের দোকানগুলোতে অন্তত ২০ শতাংশ কমেছে বেচা-বিক্রি। দুবাইয়ে স্বর্ণ ব্যবসায় যুক্ত তিনশোরও বেশি বাংলাদেশি প্রতিষ্ঠান। মূলত দক্ষিণ এশিয়ার দেশগুলোর নাগরিক এবং ভ্রমণ পিপাসু পর্যটকরাই সংযুক্ত আরব আমিরাতের স্বর্ণ-গহনার বড় ক্রেতা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম