ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

আমাদের সময় নিয়ে খেলার অভ্যাস গড়তে হবে : লিটন

#

স্পোর্টস ডেস্ক

৩০ অক্টোবর, ২০২৫,  11:04 AM

news image

ঘরের মাঠে এক ম্যাচ আগেই ওয়েস্ট ইন্ডিজের কাছে টি-টোয়েন্টি সিরিজ হেরেছে বাংলাদেশ। দিনের পর দিন ব্যাটিংয়ে ব্যর্থ হচ্ছেন বাংলাদেশের ব্যাটাররা। সিরিজের হারের কারণ হিসেবে তাই ব্যাটিং ব্যর্থতাকেই দায়ী করলেন লিটন দাস।  ব্যাট হাতে পুরোপুরি ব্যর্থ ছিলেন জাকের আলি অনিক থেকে শুরু করে শামীম পাটোয়ারী ও তাওহীদ হৃদয়রা।  দ্বিতীয় ম্যাচে ১৪ রানে হারের পর অধিনায়ক লিটন দাস বলেন, হ্যাঁ, অবশ্যই। গত কয়েক সিরিজে আমাদের বোলাররা দারুণ করেছে। কিন্তু দুঃখের বিষয়, তারা নিজের কাজটা ভালোভাবে করলেও আমরা জিততে পারিনি। পরে দলের ব্যাটিং ব্যর্থতা নিয়ে অধিনায়ক বলেন, চট্টগ্রামের মতো উইকেটে ১৫০ রান খুব বড় কিছু নয়। আমরা যখনই ভালো শুরু পেয়েছি, তখনই আউট হয়ে গেছি। যদি শেষ পর্যন্ত ব্যাটিং চালিয়ে যেতে পারতাম, তাহলে ম্যাচটা অন্যভাবে শেষ হতে পারত। তিনি বলেন, সমস্যা হচ্ছে, ব্যাটাররা ক্রিজে সেট হলেই আউট হয়ে যাচ্ছে। আমাদের সময় নিয়ে খেলার অভ্যাস গড়ে তুলতে হবে। আমাকেও ১২-১৩ ওভার পর্যন্ত ব্যাট করা উচিত ছিল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম