ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

আমলাকে ছাপিয়ে মিচেলের রেকর্ড

#

স্পোর্টস ডেস্ক

২৭ জুন, ২০২২,  10:16 AM

news image

ব্যাট হাতে স্বপ্নের মতো কাটানো সিরিজে একের পর এক রেকর্ড গড়ে চলেছেন ড্যারিল মিচেল। প্রথম সফরকারী ব্যাটসম্যান হিসেবে ইংল্যান্ডের মাটিতে তিন বা এর কম ম্যাচের টেস্ট সিরিজে পাঁচশ রানের মাইলফলক স্পর্শ করেছেন নিউ জিল্যান্ডের এই ব্যাটসম্যান। হেডিংলি টেস্টের চতুর্থ দিন লাঞ্চ বিরতির সময় প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান মিচেল দ্বিতীয় ইনিংসে খেলছিলেন ৪৪ রানে। সিরিজে ৩ ম্যাচে ৬ ইনিংসে তার রান তখন ৫২৬।

ইংল্যান্ডে তিন বা এর কম ম্যাচের সিরিজে সবচেয়ে বেশি রানের রেকর্ড এতদিন ছিল হাশিম আমলার। ২০১২ সালে ৩ ম্যাচের ৫ ইনিংসে দক্ষিণ আফ্রিকার এই ব্যাটসম্যান ১২০.৫০ গড়ে রান করেছিলেন ৪৮২। ইংল্যান্ডে কোনো সিরিজে সফরকারী ব্যাটসম্যানের সবচেয়ে বেশি রানের রেকর্ড স্যার ডন ব্র্যাডম্যানের। সর্বকালের সেরা ব্যাটসম্যান হিসেবে বিবেচিত ব্র্যাডম্যান ১৯৩০ সালের অ্যাশেজে ৫ ম্যাচের ৭ ইনিংসে ১৩৯.১৪ গড়ে করেছিলেন ৯৭৪ রান। সিরিজে তার চার সেঞ্চুরির দুটি ছিল ডাবল, একটি ট্রিপল। মিচেল এই সিরিজে সেঞ্চুরি করেছেন তিন টেস্টেই। দেশের বাইরে তিন ম্যাচের সিরিজে প্রতিটি টেস্টে সেঞ্চুরি করা ইতিহাসের প্রথম ব্যাটসম্যান তিনি। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে নিউ জিল্যান্ডের কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ রানের রেকর্ডে তিনি পেছনে ফেলেছেন মার্টিন ডনেলিকে (৪৬২)।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম