ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সীতাকুণ্ডে জাহাজভাঙ্গা কারখানায় বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮ সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা

আমরা এখন জানি বড় টুর্নামেন্টে কিভাবে ম্যাচ জিততে হয়: জ্যোতি

#

ক্রীড়া প্রতিবেদক

২৮ সেপ্টেম্বর, ২০২৫,  11:02 AM

news image

আসন্ন নারী ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ দল ভাল করার ব্যাপারে আত্মবিশ্বাসী বলে জানিয়েছেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। তিনি বলেন, এখন বাংলাদেশ দল জানে কিভাবে বড় টুর্নামেন্টে ম্যাচ জিততে হয়। বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশের আগের সাফল্যকে ছাপিয়ে যেতে আসন্ন মেগা ইভেন্টে পাকিস্তান ও শ্রীলংকার বিপক্ষে জয়ের লক্ষ্য নিয়ে দেশ ছাড়ে বাংলাদেশ দল।  গত ওয়ানডে বিশ্বকাপে প্রথমবারের মত খেলার যোগ্যতা অর্জন করে বাংলাদেশ। নিজেদের প্রথম আসরে ৭ ম্যাচ খেলে মাত্র ১টিতে জয় পায় টাইগ্রেসরা। লিগ পর্বে পাকিস্তানকে ৯ রানে হারায় বাংলাদেশ।  জ্যোতি জানান, বড় লক্ষ্য নিয়েই ভারত ও শ্রীলংকার মাটিতে ওয়ানডে বিশ্বকাপ খেলতে নামবে বাংলাদেশ।  ব্যাঙ্গালুরু এবং কলম্বোতে একসাথে অনুষ্ঠিত ক্যাপ্টেন্স ডে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জ্যোতি বলেন, ‘এটি আমাদের দ্বিতীয় ওয়ানডে বিশ্বকাপ। এর আগে আমরা অনভিজ্ঞ ছিলাম এবং বড় মঞ্চে জয়ের কৌশল জানতাম না।’ তিনি আরও বলেন, ‘গত বিশ্বকাপের পর আমরা দেশে এবং বিদেশে অনেক ক্রিকেট খেলেছি। তাই আমাদের অভিজ্ঞতা বেড়েছে। এজন্য এখন আমরা বড় টুর্নামেন্টে ম্যাচ জয়ের কৌশল জানি।’ এবারের বিশ্বকাপে বাংলাদেশের ভাল সুযোগ দেখছেন জ্যোতি। তিনি বলেন, ‘আমরা এবারের বিশ্বকাপে ভাল করার জন্য মুখিয়ে আছি। এবারের আসরে আমাদের ভাল করার সুযোগ আছে।’ জ্যোতি আরও বলেন, ‘যেখানে নারী ক্রিকেটের প্রতি আগ্রহ বাড়ছে, সেখানে ক্রিকেটকে তুলে ধরার জন্য নিজেদের দায়িত্ব সর্ম্পকে আমরা সচেতন। আমরা বিশ্বাস করি, পারফরমেন্সের মাধ্যমে সমর্থকদের প্রতিদান দেওয়ার সময় এসেছে।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম