ঢাকা ২৮ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারতের মেডিকেলে ক্লাস নিচ্ছেন আ.লীগের পলাতক এমপি প্রাণ গোপাল হয়রানি নয়, ন্যায্যতার ভিত্তিতেই কর আদায় সরকারের উদ্দেশ্য: পরিকল্পনা প্রতিমন্ত্রী হামের উপসর্গে একদিনে আরও ৬ শিশুর মৃত্যু দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: প্রধানমন্ত্রী ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান চরম গরমের কবলে ইউরোপ, স্পেনে মৃত্যু ৩২৭ বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক দেশে ফিরেই বাবা-মায়ের মাজার জিয়ারত প্রধানমন্ত্রীর ওমরাহ পালন করলেন অভিনেত্রী ভাবনা বাড়ল ব্যক্তিগত ঋণ পরিশোধের মেয়াদ

আমতলীতে নির্বাচনী প্রচারনায় বাধাঁ প্রদানের অভিযোগে সংবাদ সম্মেলন

#

২৪ মে, ২০২৪,  4:14 PM

news image

নিজস্ব প্রতিবেদক, বরগুনা ব্যুরো: আমতলীতে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী তামান্না আফরোজ মনি (মনিরা বেগম)কে শারীরিকভাবে লাঞ্চিত ও নির্বাচনী প্রচারনায় বাধাঁ প্রদানের অভিযোগে সংবাদ সম্মেলন করা হয়েছে। বৃহস্পতিবার(২৩ মে) বেলা দুইটায় বরগুনা প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী তামান্না আফরোজ মনি লিখিত বক্তব্যে  বলেন, ২২ মে বুধবার সন্ধ্যার দিকে আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের কলাগাছিয়া বাজারে  নির্বাচনী প্রচারনা করতে গেলে প্রতিদ্বন্দ্বী প্রার্থী জেসিকা তারতিলা যুথি ও তার স্বামী জি.এম. মুসা তাদের দলবল নিয়ে অতর্কিত হামলা চালায়। তাকে  ধাক্কামেরে মাটিতে ফেলে দেয়া হয়। এসময়ে   ছেলে গোলাম মাওলা মুসা, ভাই মতিন মোক্তার ও রিমান এবং তার কলস প্রতিকের  সমর্থক আবদুল হালিম, বাইজিদ ও বেল্লাল মৃধাকে কিল, ঘুষি, লাথিসহ বেধরক মারপিট করে এবং নির্বাচনী প্রচারনায় বাধাঁ প্রদান করে। তিনিও আরও বলেন, তার সমর্থকরা নির্বাচনী প্রচার-প্রচারনা চালাতে বর্তমানে খুবই ভয় ভীতি ও আতংকের মধ্যে রয়েছে। তিনি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচনী প্রচার প্রচারনা চালাতে পারেন এবং এই ন্যাক্কারজনক সন্ত্রাসী হামলার আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য  প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আহ্বান জানান। এ ব্যাপারে তিনি রিটার্নিং অফিসার ও পুলিশ সুপারের নিকটও অভিযোগ পত্র দাখিল করেছেন। সংবাদ সম্মেলনের সময় প্রার্থীর সাথে উপস্থিত ছিলেন ভাই আব্দুল্লাহ আল মতিন, মোঃ রূমান ও ছেলে গোলাম মাওলা মুসা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম