ঢাকা ২৪ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শ্রমিকদের বেতন বাড়লে বাড়িভাড়া বাড়ানো যাবে না: প্রতিমন্ত্রী মীর শাহে আলম সরাসরি সম্প্রচার হবে জিয়াউল আহসানের গুম-খুন মামলার যুক্তিতর্ক ইউপি নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে ইসি ‘পলাতক আসামি সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার’ ৫ দিন পর সচল সঞ্চয়পত্রের সার্ভার প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে এনসিপির প্রতিনিধিরা খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা দ্বিতীয়বারের মতো পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ ঢাবিসহ সব সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত ডিসেম্বর ঘিরে আধুনিক প্রযুক্তিসহ সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি

আবার পাকিস্তানের অধিনায়ক বাবর

#

স্পোর্টস ডেস্ক

৩১ মার্চ, ২০২৪,  6:06 PM

news image

পাকিস্তান গণমাধ্যমে গত কয়েকদিনের গুঞ্জন, বদল হচ্ছে জাতীয় দলের অধিনায়ক। সত্য হলো গুঞ্জনটি। আবার পাকিস্তানের অধিনায়ক হিসেবে ফেরানো হয়েছে বাবর আজমকে। আজ রোববার (৩১ মার্চ), পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) পক্ষ থেকে জানানো হয় ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের অধিনায়কের দায়িত্ব পালন করবেন তিনি। গত বছর ভারতের হওয়া ওয়ানডে বিশ্বকাপের পর তিন ফরম্যাটের অধিনায়ক থেকে সরে দাঁড়িয়ে ছিলেন বাবর। যদিও দেশটির গণমাধমের দাবি ছিল তাকে সরে যেতে বাধ্য করা হয়। এরপর ঘটা করে শান মাসুদকে টেস্ট এবং টি-টোয়েন্টির অধিনায়ক করা হয় শাহিন শাহ আফ্রিদিকে। বাঁ-হাতি এই ফাস্ট বোলার শাহিনকে টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে বাদ দেওয়া হয়েছে। তার জায়গা নেতৃত্ব দিবেন বাবর। তবে টেস্ট অধিনায়ক হিসেবে ঠিকে গেছেন শান মাসুদ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম