ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সীতাকুণ্ডে জাহাজভাঙ্গা কারখানায় বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮ সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা

আবারও ভর্তি পরীক্ষায় ফিরছে সরকারি পলিটেকনিক

#

নিজস্ব প্রতিবেদক

১১ ফেব্রুয়ারি, ২০২৫,  11:09 AM

news image

সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে আবারও ভর্তি পরীক্ষা পদ্ধতি চালুর উদ্যোগ নিয়েছে কারিগরি শিক্ষা বোর্ড। বর্তমান নিয়মে প্রথম পর্বের ভর্তিতে শিক্ষার্থীরা জিপিএ অনুযায়ী ভর্তির সুযোগ পাচ্ছেন। তবে আগামী শিক্ষাবর্ষ থেকে পরীক্ষা দিয়ে ভর্তি হতে হবে। কারিগরি শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। খোঁজ নিয়ে জানা গেছে, আগে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তি পরীক্ষা পদ্ধতি চালু ছিল। ২০১৬ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার এ পদ্ধতি বাতিল করে জিপিএ অনুযায়ী শিক্ষার্থী ভর্তির নিয়ম চালু করে। এ নিয়ম বাদ দিয়ে পুনরায় ভর্তি পরীক্ষা পদ্ধতিতে ফিরতে চাইছে কারিগরি বোর্ড। গত ডিসেম্বরে বিষয়টি নিয়ে একাধিকবার আলোচনায় বসে কারিগরি শিক্ষা বোর্ড। সম্প্রতি সংশ্লিষ্ট সব প্রস্ততি সম্পন্ন করে এখন শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্তের অপেক্ষায়। অনুমোদন মিললেই ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকেই ভর্তি পরীক্ষা পদ্ধতি পুনরায় চালু করবে কারিগরি বোর্ড। কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মো. রকিব উল্লাহ বলেন, বিষয়টি এখনো চূড়ান্ত নয়। আমরা চেষ্টা করছি। শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন পেলেই এটা নিয়ে কাজ করা যাবে। বোর্ডের চিন্তা হলো আগামী সেমিস্টার থেকেই শিক্ষার্থী ভর্তির জন্য পরীক্ষা নেওয়া।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম