ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

আবারও টি-টোয়েন্টির অলরাউন্ডারদের শীর্ষে সাকিব

#

ক্রীড়া প্রতিবেদক

১৪ সেপ্টেম্বর, ২০২২,  4:14 PM

news image

আফগানিস্তানের অধিনায়ক মোহাম্মদ নবীকে সরিয়ে টি-টোয়েন্টিতে অলরাউন্ডারের শীর্ষস্থানে উঠেছেন বাংলাদেশের সাকিব আল হাসান।  বুধবার (১৪ সেপ্টেম্বর) আইসিসির প্রকাশিত সাপ্তাহিক হালনাগাদ করা টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে এই পরিবর্তন হয়েছে।  নবীর (২৪৬) সঙ্গে সাকিবের (২৪৮) রেটিং পয়েন্টের ব্যবধান খুব বেশি নয়, মাত্র ২ পয়েন্টের। বাংলাদেশের বাঁহাতি অলরাউন্ডার এশিয়া কাপে খুব ভালো কিছু করতে না পারলেও আফগানিস্তানের অধিনায়ক অফফর্মে থাকায় শীর্ষস্থান হারান। এশিয়া কাপে সাকিব দুই ম্যাচে ৩৫ রানের পাশাপাশি একটি উইকেট পেয়েছেন। অন্যদিকে মোহাম্মদ নবী ৫ ম্যাচ খেলে মাত্র ৩ উইকেট পান, রান সর্বোচ্চ ৮।র‌্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা।

লঙ্কান এ স্পিনার বোলার র‌্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়ে ষষ্ঠ স্থানে এবং অলরাউন্ডার তালিকায় সাত ধাপ উন্নতি হয়ে চার নম্বরে উঠেছেন। এশিয়া কাপের সেরা খেলোয়াড় ৯ উইকেট নিয়েছেন, ফাইনালে পাকিস্তানের বিপক্ষে ছিল তিনটি।  বোলার ও অলরাউন্ডার এ দুই তালিকাতেই শীর্ষস্থানে ওঠার হাতছানি হাসারাঙ্গার সামনে। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালো করতে পারলে তার শীর্ষস্থানে উঠতে বেশি সময় লাগবে না। শীর্ষ বোলার অস্ট্রেলিয়ার জশ হ্যাজেলউডের (২৯২) সঙ্গে তার রেটিং পয়েন্টের ব্যবধান মাত্র ১০০। আর অলরাউন্ডার সাকিবের চেয়ে মাত্র ৬৪ পয়েন্ট পেছনে তিনি। টি-টোয়েন্টি ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান। তবে খারাপ ফর্মের কারণে বাবর আজমকে টপকে দ্বিতীয় স্থানে উঠেছেন দক্ষিণ আফ্রিকার এইডেন মার্করাম। বোলারদের তালিকায় ভারতের ভুবনেশ্বর কুমার চার ধাপ এগিয়ে সাতে, পাকিস্তানের দুই বোলার হারিস রউফ ৯ ধাপ এগিয়ে ২৫তম ও মোহাম্মদ নওয়াজ সাত ধাপ এগিয়ে ৩৪ নম্বরে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম