ঢাকা ০৮ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রাথমিক শিক্ষকদের ধাপে ধাপে বেতন বাড়ানো হবে: প্রধানমন্ত্রী বিমানবন্দরে সম্মানিত যাত্রীদের জন্য ফ্রি শাটল সার্ভিস চালু করলেন বেবিচক উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৫ শিক্ষার্থীর মৃত্যু হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু চট্টগ্রামসহ ৪ বিভাগে আকস্মিক বন্যার শঙ্কা চট্টগ্রাম-দোহাজারী রেললাইন পাঁচ ফুট উঁচু করা হবে: রেল প্রতিমন্ত্রী সাজেকে আটকা ৫ শতাধিক পর্যটক, রিসোর্টের ভাড়া নিচ্ছেন না মালিকরা ভবিষ্যতে জনগণ আর রাজনীতিবিদদের সম্মান করবে না: জামায়াত আমির চাকরি হারানো ১৬২ সৈনিক পাচ্ছেন ভূতাপেক্ষ সুযোগ-সুবিধা খামার থেকে পালালো ৯০০ সাপ, আতঙ্কে স্থানীয়রা

আবারও জাতীয় দলের ম্যানেজার নাফিস ইকবাল

#

ক্রীড়া প্রতিবেদক

২১ নভেম্বর, ২০২৩,  2:15 PM

news image

বিশ্বকাপ শুরুর আগে দেশের ক্রিকেটে নানা নাটকীয়তা তৈরি হয়। তামিম ইকবাল শেষ মুহূর্তে এসে স্কোয়াডে জায়গা পাননি। সবকিছু ঠিক থাকার পরও বিশ্বকাপে ম্যানেজার হিসেবে যাওয়া হয়নি নাফিস ইকবালের। এ নিয়ে পরে অধিনায়ক সাকিব আল হাসানের মন্তব্য নিয়েও আলোচনা-সমালোচনা তৈরি হয়। বিশ্বকাপ ভরাডুবির পর ম্যানেজার হিসেবে আবারও জাতীয় দলে ফিরছেন নাফিস ইকবাল, বাংলানিউজকে তিনি নিজেই নিশ্চিত করেছেন খবরটি। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে দলের সঙ্গে কাজ শুরু করবেন তিনি। আপাতত এই অবধিই তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। ঘরের মাঠের সিরিজটিতে নেই নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। তার জায়গায় নেতৃত্ব দিচ্ছেন নাজমুল হোসেন শান্ত। এই সিরিজে খেলছেন না তামিম ইকবাল, লিটন দাস, তাসকিন আহমেদও। কিউইদের বিপক্ষে আগামী ২৮ নভেম্বর প্রথম টেস্ট হবে সিলেটে। এরপর দ্বিতীয় ম্যাচটি হবে ঢাকায়। এরপর আবার নিউজিল্যান্ডে উড়াল দেবে বাংলাদেশ। তবে সেখানে নাফিস থাকবেন কি না সেটা নিশ্চিত করা হয়নি তাকে। বাংলাদেশ সফরে এসে দুই টেস্ট সিরিজের আগে একটি দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল নিউজিল্যান্ডের। কিন্তু লম্বা বিশ্বকাপের ক্লান্তি কাটাতে সফরকারীদের অনুরোধে সেটা বাতিল করেছে বিসিবি। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম