ঢাকা ২৬ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
পদ্মা নদীতে বাস পড়ে যাওয়ার ঘটনায় দুই নারীর লাশ উদ্ধার কর্মক্ষেত্রে যৌন হয়রানির শিকার ১৫ শতাংশ গণমাধ্যমকর্মী: জরিপ পাঠ্যবইয়ে ফুটবল-ক্রিকেট-দাবাসহ ৭ খেলা যুক্ত করার নির্দেশ দেশের ১৮ তম অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল দেশে জ্বালানির দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই: তথ্যমন্ত্রী ঈদ শেষে ফিরতি যাত্রায় নিরাপত্তায় জোর, অতিরিক্ত ভাড়া না নেওয়ার নির্দেশ প্রাথমিক বৃত্তি পরীক্ষার সূচি প্রকাশ, শুরু ১৫ এপ্রিল কক্সবাজারে বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়ক খোরশেদ আলম খুন রূপগঞ্জে স্বামীকে অস্ত্রের মুখে জিম্মি করে স্ত্রীকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ২ জন লালমাইয়ে কুস্তি প্রতিযোগিতা চলাকালে মাঠে খেলোয়াড়ের মৃত্যু

আফ্রিকার গ্যাবনে ক্ষমতা দখলে নিল সেনাবাহিনী

#

আন্তর্জাতিক ডেস্ক

৩০ আগস্ট, ২০২৩,  2:19 PM

news image

নির্বাচনে কারচুপির অভিযোগে মধ্য আফ্রিকার দেশ গ্যাবনে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলে নিয়েছে দেশটির সেনাবাহিনী।  সেনা কর্মকর্তারা টেলিভিশনে ঘোষণা দিয়েছেন, গত শনিবার (২৬ আগস্ট) যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেটি সুষ্ঠু হয়নি যার কারণে ক্ষমতা দখল করেছে তারা। বুধবার (৩০ আগস্ট) গ্যাবন সেনাবাহিনী জানায়,দেশের সকল নিরাপত্তা বাহিনীর প্রতিনিধি হিসেবে অভ্যুত্থান ঘটিয়েছেন তারা। নির্বাচন ও সংবিধান বাতিল করা হয়েছে। সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে। খবর আল জাজিরা। গত ২৬ আগস্ট দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে প্রেসিডেন্ট আলী বোঙ্গো ওনদিম্বা তৃতীয়বারের মতো বিজয়ী হন। বিরোধী দলগুলো পক্ষ থেকে নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ ছিল। নির্বাচনের পর বিভিন্ন জায়গায় কারফিউ জারি করে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল। এই সময় ফ্রান্সের বিভিন্ন সংবাদমাধ্যমকে নিষিদ্ধ করা হয়। অভ্যুত্থানকারীরা বলেছেন, গ্যাবনের সাধারণ মানুষের পক্ষে আমরা সিদ্ধান্ত নিয়েছি বর্তমান সরকারকে বিলুপ্তি করে দেশের শান্তি বজায় রাখব। বর্তমান প্রেসিডেন্ট বোঙ্গো গ্যাবনিস ড্যামোক্র্যাটিক পার্টির (পিডিজি) প্রধান। তার বাবা ওমর বোঙ্গো দলটির প্রতিষ্ঠাতা । তিনি ১৯৬৭ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত গ্যাবনকে শাসন করেন। তার মৃত্যুর পর আলী বোঙ্গো ওনদিম্বা প্রেসিডেন্ট হন। এরপর থেকে তিনিই ক্ষমতায় রয়েছেন। ৫৬ বছর ধরে এক পরিবারের মাধ্যমেই শাসিত হয়ে আসছে গ্যাবনে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম