ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

আফগানিস্তানে শিলাবৃষ্টিতে ২৯ জনের মৃত্যু

#

আন্তর্জাতিক ডেস্ক

২৬ ফেব্রুয়ারি, ২০২৫,  5:09 PM

news image

আফগানিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ফারাহ ও কান্দাহার প্রদেশে শিলা এবং ভারি বৃষ্টিপাতে কমপক্ষে ২৯ জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও ছয়জন। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দেশটির সরকারি কর্মকর্তাদের বরাতে পাকিস্তানের সংবাদমাধ্যম ‘ডন’ এবং  ‘জিও নিউজ’ এ খবর জানিয়েছে। খবরে বলা হয়, দেশটির পশ্চিম ফারাহ প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রধান মোহাম্মদ ইসরাইল সায়ার বলেছেন, শিলাবৃষ্টি ও ভারি বর্ষণের কারণে প্রদেশের বিভিন্ন স্থানে অন্তত ২১ জনের প্রাণহানি ঘটেছে। এছাড়া এতে আহত হয়েছেন আরও ছয়জন। এছাড়া কান্দাহার প্রদেশের স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের এক বিবৃতিতে বলা হয়েছে, প্রদেশের কয়েকটি স্থানে ভারি বর্ষণের কারণে কমপক্ষে আটজন নিহত হয়েছেন। তাদের মধ্যে নারী ও শিশু রয়েছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, কয়েক দশক ধরে যুদ্ধের পর বিশ্বের দরিদ্রতম দেশগুলোর মধ্যে, আফগানিস্তান বিশেষ করে জলবায়ু পরিবর্তনের প্রভাবের মুখোমুখি বেশি হচ্ছে। এটি জলবায়ু পরিবর্তনের জন্য ষষ্ঠ সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশ হিসাবে স্থান পেয়েছে। ২০২৩ সালে জাতিসংঘের উন্নয়ন সংস্থার আফগানিস্তানের প্রতিনিধি স্টিফেন রড্রিকেস বলেছিলেন, খরা, বন্যা, ভূমির অবক্ষয় এবং কৃষি উৎপাদনশীলতা হ্রাসই প্রধান হুমকি। গত বছরের মে মাসে আকস্মিক বন্যায় আফগানিস্তানে শত শত মানুষ মারা যায় এবং কৃষিজমি ডুবে যায়। দেশটিতে ৮০ শতাংশ মানুষই কৃষিকাজের ওপর নির্ভরশীল।

 সূত্র: ডন, জিও নিউজ

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম