ঢাকা ২৮ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু সীমান্তে অনুপ্রবেশ-গুজব ঠেকাতে সতর্ক বিজিবি: সেক্টর কমান্ডার কিশোরগঞ্জ-৩ উপনির্বাচন: বিএনপির মনোনয়ন ফরম বিতরণের তারিখ ঘোষণা মার্কেটভিত্তিক ব্যবসা গড়ে তুলতে কাজ করছে সরকার: অর্থমন্ত্রী দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী যুব মহিলা লীগ নেত্রী শর্মীর প্রতিবন্ধী সন্তানের মৃত্যু, শেষ দেখা হলো কারাফটকে ঢাকায় নদীর তীরের ১০০ মিটারের মধ্যে অবকাঠামো নয়, তৈরি হবে গ্রিন-ব্লু নেটওয়ার্ক রাজনৈতিক মতভিন্নতা যেন শিক্ষার পরিবেশ বিঘ্নিত না করে: প্রধানমন্ত্রী ব্যাংকিং খাতে অনিয়ম ও অর্থপাচার রোধে কঠোর পদক্ষেপের কথা জানালেন রাষ্ট্রপতি বিজিবি মোতায়েন আরও বাড়ল, সাত জেলায় ১২০ প্লাটুন

আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে নিহত অন্তত ২৫০

#

আন্তর্জাতিক ডেস্ক

২২ জুন, ২০২২,  5:51 PM

news image

শক্তিশালী ভূমিকম্পের আঘাতে আফগানিস্তানে অন্তত ২৫০ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও বহু মানুষ। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী, বুধবার (২২ জুন) দিনের প্রথম দিকে দক্ষিণ এশিয়ার দেশটিতে এ ভূকম্পন আঘাত হানে। যার গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ৫১ কিলোমিটার। রিখটার স্কেলে ৬ দশমিক ১ মাত্রার এ ভূমিকম্পে কেঁপে ওঠে আফগানিস্তান ও পাকিস্তান। উৎপত্তিস্থল আফগানিস্তানের খোস্ত শহরে এবং কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ৪৪ কিলোমিটার গভীরে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পরা ছবিতে পাকতিকা প্রদেশে স্ট্রেচারে আহত ব্যক্তিদের পাশাপাশি ধ্বংসস্তূপ ও বাড়িঘর ধ্বংস হতে দেখা গেছে। স্থানীয় এক সরকারী কর্মকর্তা বলেছেন, এখন পর্যন্ত ২৫০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

আহত হয়েছেন দেড় শতাধিক মানুষ। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। বাংলাদেশ সময় বুধবার (২২ জুন) দিনগত রাত ২টা ৫৪ মিনিটে পাকিস্তান ও আফগানিস্তানে আঘাত হানে এ ভূকম্পন। পাকিস্তান আবহাওয়া অধিদপ্তরের ন্যাশনাল সিসমিক মনিটরিং সেন্টার জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ১।পাকিস্তানি গণমাধ্যম জিও টিভি জানিয়েছে, ইসলামাবাদ, মুলতান, ভাক্কর, ফলিয়ে, পেশোয়ার, মালাকান্দ, সোয়াট, মিয়ানওয়ালি, পাকপত্তন, বুনেরসহ পাকিস্তানের বিভিন্ন স্থানে কম্পন অনুভূত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে এতে পাকিস্তানে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। চলতি সপ্তাহে এ নিয়ে তৃতীয়বার ভূমিকম্প আঘাত হানলো পাকিস্তানে। গত শুক্রবার দেশটির রাজধানী ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি ও খাইবার পাখতুনখোয়ার কিছু অংশে দুবার ভূমিকম্প আঘাত হানে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম