ঢাকা ২৬ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী কনসার্ট বাতিল মানেই সরকারের বাধা নয়: তথ্যমন্ত্রী মাদারীপুরে পুকুরে ডুবে জমজ বোনের মৃত্যু বঙ্গোপসাগরে নিখোঁজের ২২ ঘণ্টা পর পাঁচ জেলের মরদেহ উদ্ধার ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি, তালিকায় যুক্ত হচ্ছে নতুন পণ্য মুনাফাসহ টাকা পাবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে র‍্যাবের নিরাপত্তা জোরদার ‘খুব শিগগিরই ব্যাটারিচালিত রিকশার জন্য হচ্ছে নীতিমালা’ বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫

আফগানিস্তানে ভূমিকম্পে ১০ জনের মৃত্যু

#

আন্তর্জাতিক ডেস্ক

০৩ নভেম্বর, ২০২৫,  11:11 AM

news image

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় হিন্দুকুশ অঞ্চলে আঘাত হানা ৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ২৬০ জন।মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, সোমবার ভোরে মাজার-ই-শরিফ শহরের কাছে খোলম এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। দেশটির স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। প্রাথমিকভাবে ভূমিকম্পটির গভীরতা ১০ কিলোমিটার বলা হলেও পরে তা সংশোধন করে ২৮ কিলোমিটার (১৭ মাইল) নির্ধারণ করা হয়। ইউএসজিএস জানায়, স্থানীয় সময় রাত ১২টা ৫৯ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। প্রায় ৫ লাখ ২৩ হাজার জনসংখ্যার মাজার-ই-শরিফ শহরের কাছেই ছিল এর উপকেন্দ্র। রাজধানী কাবুলেও ভূমিকম্প অনুভূত হয়েছে। বালখ প্রদেশের মুখপাত্র হাজি জায়েদ জানান, ভূমিকম্পে মাজার-ই-শরিফের ঐতিহাসিক নীল মসজিদের (ব্লু মসজিদ) একটি অংশ ধসে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিও ও ছবিতে দেখা গেছে, ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা মানুষদের উদ্ধারে ব্যস্ত স্থানীয়রা।  মাত্র দুই মাস আগে আফগানিস্তানের পূর্বাঞ্চলেও এক বিধ্বংসী ভূমিকম্পে বহু মানুষের প্রাণহানি ঘটে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম