ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

আফগানিস্তানে নৌকা ডুবিতে ২০ জনের প্রাণহানি

#

আন্তর্জাতিক ডেস্ক

০১ জুন, ২০২৪,  8:38 PM

news image

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশে নদী পার হওয়ার সময় নৌকা ডুবে শিশুসহ ২০ জন প্রাণ হারিয়েছে। শনিবার প্রাদেশিক কর্মকর্তা এ কথা জানিয়েছেন। খবর এএফপি’র। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় প্রদেশের তথ্য বিভাগের প্রধান কুরাইশি বদলুন বলেন, আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশের ‘মোমান্দ দারা জেলার বাসাউল এলাকার ওই নদীতে শনিবার সকাল ৭টায় নারী ও শিশুদের নিয়ে একটি নৌকা ডুবে যায়।’ তিনি বলেন, দুর্ঘটনায় পাঁচজন প্রাণে বেঁচে গেছে। নৌকা ডুবির কারণ জানতে তদন্ত করা হচ্ছে। নানগারহার তথ্য ও সংস্কৃতি বিভাগ জানায়, কর্তৃপক্ষ দুর্ঘটনাস্থলে একটি মেডিকেল টিম এবং অ্যাম্বুলেন্স পাঠিয়েছে। প্রাদেশিক সরকারের কর্মকর্তারা জানান, এ ঘটনায় কমপক্ষে পাঁচটি মরদেহ উদ্ধার করা হয়েছে এবং অন্যদের উদ্ধারের চেষ্টা চলছে। স্থানীয় গণমাধ্যম জানায়, সেখানে নদীটির ওপর কোন সেতু না থাকায় ওই এলাকার বাসিন্দারা পারাপার হতে নিয়মিত নৌকা ব্যবহার করে থাকেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম