ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

আফগানিস্তানের চেয়ে বাংলাদেশ সহজ প্রতিপক্ষ : শানাকা

#

স্পোর্টস ডেস্ক

২৮ আগস্ট, ২০২২,  10:33 AM

news image

এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচেই চমক দেখাল আফগানিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে ৮ উইকেটে বড় ব্যবধানে হারিয়েছে মোহাম্মদ নবীর দল। লঙ্কানদের দেওয়া ১০৬ রানে লক্ষ্যে আফগানরা পৌঁছে যায় ৫৯ বল হাতে রেখেই। ম্যাচ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন লঙ্কান দলপতি দাসুন শানাকা। আফগানিস্তানের কাছে হেরে যাওয়ায় বাংলাদেশের বিপক্ষে ম্যাচটা শ্রীলঙ্কার জন্য বাঁচা মরার লড়াই। বাংলাদেশ দল সম্পর্কে কথা বলতে গিয়ে শানাকা জানান,

'আফগানিস্তানের বিশ্বমানের বোলিং আক্রমণ আছে। আমরা জানি, ফিজ (মুস্তাফিজুর রহমান) একজন ভালো বোলার, সাকিব একজন বিশ্বমানের বোলার। এদের ছাড়া আর বিশ্বমানের বোলার নেই বাংলাদেশ দলে। আফগানিস্তানের সঙ্গে যদি তুলনা করি, তাহলে বাংলাদেশই সহজ প্রতিপক্ষ। ' বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচটি মাঠে গড়াবে ১ সেপ্টেম্বর। এশিয়া কাপে আজ রয়েছে একটি হাইভোল্টেজ ম্যাচে, যেখানে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম