ঢাকা ২৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

আন্ধারমানিক নদী রক্ষায় প্রতিবন্ধকতা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

#

২৩ মার্চ, ২০২৪,  3:29 PM

news image

গোফরান পলাশ, কলাপাড়া: পটুয়াখালীর কলাপাড়ায় 'বাংলাদেশের নদ-নদী রক্ষায় প্রতিবন্ধকতা প্রেক্ষিত আন্ধারমানিক' শীর্ষক  এক মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টায় ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এবং ওয়াটার কিপার্স বাংলাদেশ নামের দুইটি বেসরকারি উন্নয়ন সংস্থা এ মতবিনিময়সভার আয়োজন করে। কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি মোঃ হুমায়ুন কবীরের সভাপতিত্বে  অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা, কলাপাড়া পৌরসভার প্যানেল মেয়র মো. হুমায়ুন কবীর। মতবিনিময় সভার শুরুতে আন্ধারমানিক নদীর উপর গবেষণালব্ধ ধারণাপত্র উপস্থাপন করেন ওয়াটার্স কিপার্স বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার ইকবাল ফারুক। মতবিনিময়সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গণমাধ্যমকর্মী নেছারউদ্দিন আহমেদ টিপু, জসীম পারভেজ, মিলন কর্মকার রাজু, সুজন মৃধা, কৃষক ফরিদ তালুকদার প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক মেজবাহ উদ্দিন মাননু। মতবিনিময়সভায় কলাপাড়া উপজেলার প্রান্তিক পর্যায়ের কৃষক, মৎস্য চাষী, ব্যবসায়ী, জেলেসহ বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহন করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম