ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন মাহমুদউল্লাহ

#

ক্রীড়া প্রতিবেদক

১২ মার্চ, ২০২৫,  10:39 PM

news image

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন মাহমুদউল্লাহ রিয়াদ। টেস্ট এবং টি-টোয়েন্টিকে বিদায় বলে দিয়েছেন আগেই। বাকি ছিলো ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানানো, সেটিকেও বিদায় বলে দিলেন তিনি।   বুধবার (১২ মার্চ) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন মাহমুদউল্লাহ। যেখানে তিনি লিখেছেন, সকল প্রশংসা মহান আল্লাহর। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। তিনি আরও লেখেন, আমার সহকর্মী, কোচ এবং বিশেষ করে আমার ভক্তদের ধন্যবাদ জানাতে চাই, যারা সবসময় আমাকে সমর্থন করেছেন। বিশেষ ধন্যবাদ দিতে চাই, আমার মা-বাবাকে, আমার শ্বশুরকে এবং আমার ভাই এমদাদউল্লাহকে, যিনি একজন কোচ এবং পরামর্শক হিসেবে শৈশব থেকেই আমার পাশে ছিলেন।  স্ত্রী-সন্তানদের ধন্যবাদ জানিয়ে মাহমুদউল্লাহ লেখেন, অবশেষে আমার স্ত্রী এবং বাচ্চাদের ধন্যবাদ, যারা ভালো কিংবা মন্দ সবসময় আমাকে সমর্থন দিয়েছে। আমি জানি, আমার ছেলে লাল-সবুজের জার্সিতে আমাকে মিস করবে। সবশেষ বাংলাদেশ ক্রিকেট টিমকে শুভকামনা জানিয়ে তিনি লেখেন, সবকিছু নিখুঁতভাবে শেষ হয় না। কিন্তু আপনাকে পজিটিভলি সামনে এগিয়ে যেতে হবে। আলহামদুলিল্লাহ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম