ঢাকা ২৮ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অবসর সুবিধার ৬৭ হাজার আবেদন অনিষ্পন্ন রয়েছে: শিক্ষামন্ত্রী তরুণকে আটকে মুক্তিপণ দাবি, ঢাবি শিক্ষার্থীসহ গ্রেপ্তার ৩ মেট্রোরেলের তারে গ্যাস বেলুন, ২০ মিনিট বন্ধ ছিল ট্রেন চলাচল সারাদেশে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন আজ মহানাটকীয় ৩-৩ ড্রয়ে নকআউটে অস্ট্রিয়া ও আলজেরিয়া অদম্য মেসি, বিশ্বকাপে টানা সাত ম্যাচে গোলের নতুন কীর্তি পেলে-ম্যারাডোনা-রোনালদো যা পারেননি, তা-ই করে দেখালেন মেসি অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন নিয়েছেন ৭৯ লাখ টাকা মেসি-জাদুতে জর্ডান বধ, গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ৩২-এ আর্জেন্টিনা ইরানের ১ম সমীকরণ মিস, এখন বাকি মাত্র ২টা লাইফলাইন!

আতাউর রহমান বিক্রমপুরীকে নরসিংদী থেকে গ্রেপ্তার

#

২৪ ডিসেম্বর, ২০২৫,  3:54 PM

news image

মাওলানা আতাউর রহমান বিক্রমপুরীকে গ্রেপ্তারের তথ্য জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গতকাল মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাতে নরসিংদী থেকে তাকে গ্রেপ্তার করেছে ডিএমপির গোয়েন্দা শাখা (ডিবি)। বুধবার (২৪ ডিসেম্বর) বেলা দেড়টার দিকে এ তথ্য জানান ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান। তিনি বলেন, নরসিংদী থেকে আতাউর রহমানকে গ্রেপ্তার করেছে ডিবি। গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) অনুরোধে তাকে গ্রেপ্তার করা হয়। আতাউর রহমান বিক্রমপুরীকে জিএমপিতে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তালেবুর রহমান। তিনি আরও বলেন, আতাউর রহমানের বিষয়ে তিন মাসের ডিটেনশন আদেশ আছে। সেজন্য জিএমপি অনুরোধ করেছিল। সেই অনুরোধের পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম