ঢাকা ২৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

আটক বাংলাদেশিকে ২২ ঘণ্টা পর ফেরত দিলো বিএসএফ

#

নিজস্ব প্রতিনিধি

১৬ জানুয়ারি, ২০২৫,  12:34 PM

news image

ঠাকুরগাঁও সীমান্তের ওপারে আটকের ২২ ঘণ্টা পর বাংলাদেশি যুবককে ফেরত দিয়েছে বিএসএফ। দুই দেশের সীমান্তরক্ষা বাহিনীর মধ্যে পতাকা বৈঠকের পর বুধবার (১৫ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে শেখ আলীমুর রহমান নামের ওই যুবককে ফেরত দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও-৫০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজীর আহম্মদ জানান। বিজিবি জানায়, মঙ্গলবার রাত ৮টার দিকে বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের বেউরঝাড়ি সীমান্তের ৩৮০ নম্বর মূল পিলারের ৪ নম্বর সাব-পিলার এলাকা দিয়ে আলীমুর রহমান ভারতের ৩০০ গজ ভেতরে বড়বিল্লা এলাকায় প্রবেশ করেন। এ সময় বিএসএফের ১৫২ বড়বিল্লা ক্যাম্পের টহল দল তাকে দেখে আটক করে। পরে তাকে বিএসএফের ক্যাম্পে নেওয়া হয়। এরপর আলীমুরকে গোয়ালপুকুর থানায় হস্তান্তর করে বিএসএফ। বুধবার সন্ধ্যা ৬টার দিকে বেউরঝাড়ি সীমান্তের শূন্যরেখার ঠাকুরগাঁও-৫০ বিজিবি এবং ১৫২ বিএসএফ ব্যাটালিয়নের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। লেফটেন্যান্ট কর্নেল তানজীর আহম্মদ বলেন, পতাকা বৈঠকে আলোচনার মাধ্যমে আলীমুরকে ফেরত দেয় বিএসএফ। বিজিবির নিরলস প্রচেষ্টা ও তৎপরতার কারণেই তাকে ফেরত পাওয়া গেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম