ঢাকা ০২ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
এলপি গ্যাসের দাম ৩৫৭ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ জার্মানির হাসপাতালে ভয়াবহ আগুন, নিহত ২ এক লাখ শিক্ষক নিয়োগ দেবে সরকার মিলেমিশে থাকাই বাংলাদেশের মানুষের আবহমানকালের মূল্যবোধ: প্রধানমন্ত্রী করিডরের উপকার তিন দেশই পাবে: চীনা রাষ্ট্রদূত হজযাত্রীদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা শাহজালাল বিমানবন্দর থেকে ১৯ কেজি সোনা উদ্ধার শিক্ষক নির্বাচনে অংশ নিতে চাইলে আগে চাকরি ছাড়তে হবে: শিক্ষামন্ত্রী জুলাই-আগস্টে ডেঙ্গুর ভয়াবহতা বাড়তে পারে সাইবার সুরক্ষা আইন সংশোধনে পাঁচ সদস্যের মন্ত্রিসভা কমিটি

আজ হাসপাতালে নেওয়া হচ্ছে খালেদা জিয়াকে

#

নিজস্ব প্রতিবেদক

১৩ মার্চ, ২০২৪,  1:39 PM

news image

মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী শারীরিক কিছু জরুরি পরীক্ষার জন্য আজ সন্ধ্যায় এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার (১৩ মার্চ) দুপুরে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্য জানান। তিনি বলেন, খালেদা জিয়া সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তার গুলশানের বাসভবন থেকে বের হয়ে হাসপাতালের দিকে রওয়ানা করবেন। দীর্ঘ পাঁচ মাস হাসপাতালে চিকিৎসা নিয়ে চলতি বছরের ১১ জানুয়ারি বাসায় ফেরেন বেগম খালেদা জিয়া। এক মাস পর চিকিৎসকদের পরামর্শে সর্বশেষ গত ৮ ফেব্রুয়ারি বিকেলে আবারও এভারকেয়ার হাসপাতালে যান বিএনপি চেয়ারপারসন। ৭৮ বছর বয়সি খালেদা জিয়া হার্টের সমস্যা ও লিভার সিরোসিস ছাড়াও বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন। এ ছাড়া আর্থ্রাইটিস, ডায়াবেটিস, দাঁত ও চোখের সমস্যাসহ আরও বেশ কিছু জটিলতা রয়েছে তার। এরইমধ্যে কয়েক দফা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন তিনি। গত বছরের জুনে খালেদা জিয়ার এনজিওগ্রাম করা হলে তার হৃদ্‌যন্ত্রে তিনটি ব্লক ধরা পড়ে। এর একটিতে রিং পরানো হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম