ঢাকা ৩১ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
বিএনপি কোনোভাবেই ইতিহাসকে বিকৃত করবে না: তথ্যমন্ত্রী পদোন্নতি বঞ্চিত ১৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর ফায়ার সার্ভিসের নতুন পরিচালক মাহমুদুল হাসান সাপ্তাহিক ছুটি বাড়তে পারে সরকারি চাকরিজীবীদের ইরান যুদ্ধের কারণে ২০০ ডলার ছুঁতে পারে তেলের দাম দিনে ১৩ ঘণ্টা পাম্প বন্ধ রাখতে চান মালিকরা বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনে ডিএসসিসি'র মাসব্যাপী বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ রাজধানীতে স্কুলকালীন যানজট নিরসনে বিকল্প খোঁজার নির্দেশ প্রধানমন্ত্রীর ঝালকাঠিতে জেলের জালে ধরা পড়ল দানবাকৃতির ‘খটক মাছ’, বিক্রি আড়াই লাখ টাকায়

আজ রাতেই দেশে ফিরছে বাংলাদেশ

#

ক্রীড়া প্রতিবেদক

০১ জানুয়ারি, ২০২৪,  2:48 PM

news image

নিউজিল্যান্ডের মাটিতে সিরিজ জিততে না পারলেও সাদা বলের দুই ফরম্যাটেই জয়ের খরা কাটিয়েছে বাংলাদেশ। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে একটি করে ম্যাচ জিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ। সাকিব-তামিমদের মতো সিনিয়র ক্রিকেটারদের ছাড়াই অধিনায়ক হিসেবে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন নাজমুল হোসেন শান্তরা। কিউইদের বিপক্ষে স্মরণীয় সিরিজ শেষে আজ রাতেই দেশে ফিরবে টাইগাররা। সোমবার (১ জানুয়ারি) রাত সাড়ে দশটা নাগাদ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে দল। গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন দলের টিম ম্যানেজার নাফিস ইকবাল। ভারত বিশ্বকাপে পুরোপুরি ব্যর্থ হয়েছে টিম টাইগ্রার্স। তবে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ ও ফিরতি সিরিজে নিউজিল্যান্ডের মাটিতে দুর্দান্ত খেলেছে শান্ত-মিরাজরা। নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানের অনুপস্থিতিতে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে দেশের মাটিতে টেস্টে প্রথমবারের জয়ের নজির গড়ে বাংলাদেশ। এরপর কিউইদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে গিয়েছিলো বাংলাদেশ দল। ওয়ানডেতে সিরিজ হারলেও স্বাগতিকদের মাটিতে প্রথমবার হারিয়েছে বাংলাদেশ। গত ২৩ ডিসেম্বর নেপিয়ারে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে রূপকথার মতো এক জয় পায় সফরকারীরা। প্রথমে ব্যাট করতে নেমে শরিফুল ইসলাম-তানজিম সাকিবদের পেস আগুনে পুড়ে ছাই হয় কিউই ব্যাটাররা! পুরো দল মিলে স্কোরবোর্ডে একশ রানও তুলতে পারেনি স্বাগতিকরা—অলআউট হয়েছে মোটে ৯৮ রানে। এরপর টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেই ঐতিহাসিক জয় পায় বাংলাদেশ। ওয়ানডেতে ইতিহাসের মঞ্চ নেপিয়ারে গত বুধবার নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৪ রান তুলেছিল নিউজিল্যান্ড। বাংলাদেশের হয়ে ২৬ রানে ৩ উইকেট শিকার করেন শরিফুল ইসলাম। নিউজিল্যান্ডে প্রথম টি-টোয়েন্টি জয়ের খোঁজে ১৩৫ রানের নাগালে থাকা টার্গেট তাড়া করতে ১৮ ওভার ৪ বলে ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচ বৃষ্টির কবলে পড়ে পরিত্যক্ত হয়, এরপর অবশ্য শেষ ম্যাচে ১-১ ব্যবধানে জিতে সমতায় শেষ করে নিউজিল্যান্ড। বছরের শেষ দিনে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলার পর নতুন বছরের প্রথম দিনে দেশে ফিরছে বাংলাদেশ দল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম