ঢাকা ১৬ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

আজ ভারত সফরে যাচ্ছে টাইগাররা

#

ক্রীড়া প্রতিবেদক

১৫ সেপ্টেম্বর, ২০২৪,  10:39 AM

news image

পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো তাদেরই মাঠে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ। রাওয়ালপিন্ডিতে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়ে হোয়াইটওয়াশ করে সিরিজ জিতে নেয় নাজমুল হোসেন শান্তর দল। পাকিস্তান সফর শেষে ঢাকায় পা রেখে খুব বেশি বিশ্রামের সুযোগ পায়নি টাইগাররা। কারণ, দুয়াড়ে কড়া নাড়ছে ভারত সফর। স্বাগতিকদের বিপক্ষে দুই ফরম্যাটের সিরিজ খেলার জন্য সফরে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। আজ রবিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে ভারতের উদ্দেশে ঢাকা ছাড়বে চন্ডিকা হাথুরুসিংহের দল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া বিভাগের দেওয়া তথ্য অনুসারে, আজ দুপুর ১টা ৫ এর ফ্লাইটে করে চেন্নাইয়ের উদ্দেশে ঢাকা ছাড়বেন শান্তরা। টেস্টে ডাক পাওয়া ক্রিকেটার ও সাপোর্ট স্টাফরা যাচ্ছেন এই ফ্লাইটে। এর আগে বিমানবন্দরে গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন অধিনায়ক শান্ত। পাকিস্তান থেকে ফিরে কয়েকদিনের ছুটিতে যান হাথুরুসিংহে। পরিবারের কাছে অস্ট্রেলিয়াতে ফিরে গিয়েছিলেন তিনি। ছুটি শেষ করে ভারত সিরিজকে সামনে রেখে শনিবার রাতে দেশে ফিরেছেন এ লঙ্কান কোচ। তিনিও দলের সঙ্গে উড়াল দেবেন চেন্নাইতে।

এরপর যাবে টি-টোয়েন্টির দল। সংক্ষিপ্ত ফরম্যাটের জন্য এখনও দল ঘোষণা করেনি বিসিবি। শুধু মাত্র টেস্টের জন্যই গত বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দল ঘোষণা করেছে বিসিবি। নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক করে ১৬ সদস্যের দল ঘোষণা করা হয়েছে। নতুন চমক জাকের আলি অনিক। রঙিন পোশাকে ভালো করার পুরস্কারই পেয়েছেন বলা চলে। তবে, দলে নেই পেসার শরিফুল ইসলাম। চোট থেকে এখনও পুরোপুরি সেরে উঠতে না পারায় বিশ্রাম দেওয়া হয়েছে শরিফুলকে।

ভারত সিরিজে বাংলাদেশ স্কোয়াড

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, জাকের আলি অনিক, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা, তাইজুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, নাঈম হাসান ও খালেদ আহমেদ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম