ঢাকা ০৭ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি কুষ্টিয়ায় ৬ হত্যা: হানিফসহ ৪ আসামির রায় যেকোনো দিন শিশুদের সিরাপেও ভেজাল, উদ্ধার কোটি টাকার নকল ওষুধ চিকিৎসাসেবায় নতুন দিগন্ত, পুরোদমে চালু হচ্ছে বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল চলতি মাসে একদিনের ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র ফল কিনতে গিয়ে হিমশিম সাধারণ মানুষ দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে : রিজভী

আজ ব্যাংকে সীমিত পরিসরে চলছে লেনদেন

#

নিজস্ব প্রতিবেদক

৩০ এপ্রিল, ২০২২,  4:40 PM

news image

ঈদুল ফিতর উপলক্ষ্যে পোশাকশিল্প সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের আর্থিক লেনদেন ও শ্রমিকদের বেতন-বোনাসসহ অন্যান্য ভাতা পরিশোধে রাজধানীসহ দেশের নির্দিষ্ট কিছু অঞ্চলের ব্যাংক শাখাগুলোতে সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন (ডিওএস) থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয় গত বৃহস্পতিবার বিকেলে। ওই নির্দেশনায় বলা হয়েছে, এ বছর ঈদুল ফিতর উপলক্ষ্যে ব্যবসা-বাণিজ্যে অধিক পরিমাণে লেনদেন সংঘটিত হচ্ছে, বিধায় ব্যাংক ব্যবস্থায় নগদ অর্থ জমা ও উত্তোলনের পরিমাণ বেড়েছে। এ পরিপ্রেক্ষিতে সর্বসাধারণের সুবিধার্থে শুক্র (২৯ এপ্রিল) ও শনিবার (৩০ এপ্রিল) ঢাকা মহানগরীসহ কিছু নির্দিষ্ট অঞ্চলে অবস্থিত ব্যাংক শাখাগুলোতে সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা হবে।এর মধ্যে শনিবার (৩০ এপ্রিল) ব্যাংক লেনদেন শুরু হয় সকাল সাড়ে ৯টায়। চলবে দুপুর ১টা পর্যন্ত। লেনদেন শেষে আনুষঙ্গিক কার্যক্রম পরিচালনার জন্য ব্যাংক খোলা থাকবে দুপুর আড়াইটা পর্যন্ত। গত ১৮ এপ্রিল বাংলাদেশ ব্যাংকের অপর এক নির্দেশনায় বলা হয়, আসন্ন ইদুল ফিতরের আগে পোশাকশিল্প সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের রফতানি বিল বিক্রি এবং শ্রমিকদের বেতন-বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধে ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে তফসিলি ব্যাংকের সংশ্লিষ্ট শাখা এবং প্রধান কার্যালয়ের বিভাগ ২৯ ও ৩০ এপ্রিল খোলা রাখতে হবে। এজন্য আগে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ওই নির্দেশনায় আরও বলা হয়, শুক্র ও শনিবার নগদ লেনদেনের সুবিধার্থে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট অফিস/বিভাগ সীমিত পরিসরে খোলা থাকবে। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জনস্বার্থে এ নির্দেশনা জারি করা হলো।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম