ঢাকা ১১ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
তেল আছে শুধু সংসদে: জামায়াত আমির হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে আনা হবে ঢাকায় রেশম গোটা দেশের সম্পদ, আমাদের ঐতিহ্য: পাট প্রতিমন্ত্রী মার্চে সড়কে ঝরল ৫৩২ প্রাণ নিউজিল্যান্ড সিরিজের জন্য বাংলাদেশের দল ঘোষণা আজ ইরান-যুক্তরাষ্ট্র ঐতিহাসিক বৈঠক, কড়া নিরাপত্তায় ইসলামাবাদ চট্টগ্রামের শপিং কমপ্লেক্সে ভয়াবহ আগুন ব্রাহ্মণপাড়ায় ছাগলের প্রাণ বাঁচাতে গিয়ে মোটরসাইকেল আরোহী নিহত নারায়ণগঞ্জে মহাসড়কে ডাকাতির শিকার প্রবাসী ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারীর মৃত্যুতে নিন্দা

আজ পোস্তগোলা সেতুতে বন্ধ যান চলাচল

#

নিজস্ব প্রতিবেদক

২৪ ফেব্রুয়ারি, ২০২৪,  11:03 AM

news image

রাজধানীর পোস্তগোলা সেতুর সংস্কার কাজ চলায় আজ শনিবার (২৪ ফেব্রুয়ারি) সেতু দিয়ে ভারী-হালকা কোনো ধরণের যানবাহন চলাচল করতে পারবে না। বাড়তি যানজটের শঙ্কায় এই রুটের হাল্কা ও ভারী সকল যানবাহনকে বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ জানিয়ে বিকল্প রুটের নির্দেশনাও দিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। সম্প্রতি সড়ক ও জনপথ বিভাগের ঢাকা জোনের এক গণ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২২ ফেব্রুয়ারি থেকে আগামী ৮ মার্চ পর্যন্ত ঢাকাসহ ২১ জেলার যানবাহনের যাতায়াতের ক্ষেত্রে বাড়তি যানজট হতে পারে। হালকা যানবাহনগুলো ২৪ ও ২৬ ফেব্রুয়ারি এবং ১, ৪ ও ৮ মার্চ বিকল্প সড়ক ব্যবহার করবে। আর ভারী যানবাহনগুলো ২২ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত বিকল্প সড়ক ব্যবহার করবে। বিজ্ঞপ্তি অনুসারে আজ কোনো ধরনের যানবাহন পোস্তগোলা সেতু ব্যবহার করতে পারবে না। বিকল্প রুট ব্যবহার করতে হবে। ২০২০ সালে, বিআইডব্লিউটিএ’র উদ্ধারকারী জাহাজ ‘প্রত্যয়ে’র ধাক্কায় ব্রিজটিতে ফাটল দেখা দেয়। বিভিন্ন সূত্রে জানা যায়, নির্ধারিত সময়ের মধ্যে সেতুর দুটি গার্ডারের মেরামত ও রেট্রোফিটিংয়ের কাজ করা হবে।  

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম