ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

আজ দেশে ফিরছে টাইগাররা

#

ক্রীড়া প্রতিবেদক

০৭ নভেম্বর, ২০২২,  11:11 AM

news image

নেদারল্যান্ডসের কাছে দক্ষিণ আফ্রিকার হারে বাংলাদেশের সামনে সেমিতে যাওয়ার সুযোগ তৈরি হয়েছিল। কিন্তু সেই সুযোগটি বাংলাদেশ নয়, লুফে নিয়েছে পাকিস্তান। বাবর আজমরা পৌঁছে গেছে শেষ চারে, আর বাংলাদেশ বিদায় নিয়েছে। বিশ্বকাপ থেকে বিদায়ের পরদিনই দেশে ফেরার ফ্লাইট ধরছে টাইগাররা। অ্যাডিলেইড থেকে সিঙ্গাপুর হয়ে আজ (সোমবার) রাতেই ঢাকায় নামবেন ক্রিকেটাররা। অ্যাডিলেইড থেকে ফ্লাইটে চড়ছেন ৩০ জনের বহরের ২১ জন। অধিনায়ক সাকিব আল হাসান সিঙ্গাপুর থেকে ধরবেন যুক্তরাষ্ট্রের ফ্লাইট। নুরুল হাসান সোহানসহ কয়েকজন ক্রিকেটার আরো কিছুদিন অস্ট্রেলিয়াতেই থেকে যাচ্ছেন। পরিবারের সদস্যদের নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরার পরিকল্পনাও আছে তাদের। এবারের বিশ্বকাপে সরাসরি সুপার টুয়েলভে খেলে বাংলাদেশ দল। পাঁচ ম্যাচে দু'টিতে জিতেছেন সাকিবরা। নেদারল্যান্ডস ও জিম্বাবুয়ের সঙ্গে জিতলেও দক্ষিণ আফ্রিকা, ভারত ও পাকিস্তানের কাছে হেরেছে টাইগাররা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম