ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

আজ থেকে শুরু হচ্ছে পর্যটন মেলা

#

নিজস্ব প্রতিবেদক

৩০ মার্চ, ২০২২,  10:43 AM

news image

বাংলাদেশ পর্যটন মেলা শুরু হচ্ছে আজ ৩০ মার্চ। এ মেলা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হয়ে চলবে ১ এপ্রিল পর্যন্ত। ট্যুর অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব)-এর সভাপতি মো. রাফেউজ্জামান এই তথ্য নিশ্চিত করেছে। এর আগে গত ২৮ মার্চ হোটেল প্যান প্যাসিফিকে আয়োজিত এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই অনুষ্ঠানে পর্যটন বোর্ডের প্রধান নির্বাহী ও অতিরিক্ত সচিব জাবেদ আহমেদ বলেছিলেন বাংলাদেশের পর্যটন নিয়ে মহাপরিকল্পনা আসছে।

সেটার বাস্তবায়ন হলে দেশের পর্যটন খাতের চেহারা পাল্টে যাবে। একই অনুষ্ঠানে অংশ নিয়ে ট্যুর অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব)-এর সভাপতি মো.রাফেউজ্জামান বলেছিলেন, দেশের স্বার্থ বিবেচনায় পজিটিভ সংবাদ প্রচার করতে হবে। পর্যটন খাত নিয়ে নেতিবাচক খবর প্রচার না করাই ভালো। তিনি বলেন, নেতিবাচক সংবাদ প্রচার করলে বিশ্বের অন্যান্য দেশ থেকে পর্যটক আসতে নিরুৎসাহিত হয়। সভাপতির বক্তব্যে তিনি আরও বলেছিলেন, আমাদের দেশে ১ হাজার ১৯২টি পর্যটন স্পট আছে। কক্সবাজার ও সেন্টমার্টিনের পাশাপাশি অন্য স্পটগুলোতেও যেন মানুষ যায় সেটিও খেয়াল রাখতে হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম