ঢাকা ০৭ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিমান বাংলাদেশের প্রধান কার্যালয়ে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা নওগাঁয় যানবাহনের কালো ধোঁয়া পরীক্ষা, আইনগত ব্যবস্থা নেওয়ার মতো কিছু পাওয়া যায়নি জামদানি শাড়ি ও খোঁপায় বেলি ফুলের সাজে নজর কাড়লেন মায়াবতী পূর্ণিমা বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি নিয়ে বিশ্বব্যাংকের প্রতিবেদন জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন এবার এশিয়ার বাজারও দখলে নিতে যাচ্ছে বাংলাদেশ, রপ্তানির জোয়ার ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন বিষয়: শিক্ষামন্ত্রী লটারিতে বদলি, ১৮ সাব-রেজিস্ট্রারের তালিকা প্রকাশ এলপিজি নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করতে ডিসিদের আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ ভারতে পালিয়ে যাওয়ার সময় হত্যা মামলার প্রধান আসামি ধরা

আজ থেকে নতুন দামে সয়াবিন তেল ও চিনি

#

নিজস্ব প্রতিবেদক

১৪ আগস্ট, ২০২৩,  5:08 PM

news image

দেশের বাজারে সয়াবিন তেল ও চিনির দাম কমানোর ঘোষণা দিয়েছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। পণ্য দুটির নতুন দাম সোমবার (১৪ আগস্ট) থেকে কার্যকর হচ্ছে। সয়াবিন তেল লিটারে এবং চিনি কেজিতে পাঁচ টাকা করে কমে পাওয়া যাবে। এর আগে, রোববার (১৩ আগস্ট) সন্ধ্যায় বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন সয়াবিন তেলের দাম কমানোর ঘোষণা দেয়। এরপর বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশনও চিনির দাম কমানোর ঘোষণা দেয়। বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিল রেখে নতুন দর অনুযায়ী, প্রতি লিটার বোতলজাত সয়াবিনের দাম পড়বে ১৭৪ টাকা। বর্তমানে প্রতি লিটার ১৭৯ টাকায় বিক্রি হচ্ছে। আর খোলা সয়াবিনের নতুন দর হবে ১৫৪ টাকা লিটার। বর্তমানে খোলা সয়াবিন তেল দাম ১৫৯ টাকা। এর আগে গত ১১ জুলাই প্রতি লিটার খোলা সয়াবিন তেল আট টাকা কমিয়ে ১৫৯ টাকা এবং বোতলজাত সয়াবিন তেল ১০ টাকা কমিয়ে ১৭৯ নির্ধারণ করে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। এদিকে বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অপরিশোধিত চিনির আন্তর্জাতিক বাজার দর এবং স্থানীয় পরিশোধনকারী মিলগুলোর উৎপাদন ব্যয় বিবেচনায় চিনির দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন দাম অনুযায়ী প্রতি কেজি চিনি বিক্রি হবে ১৩০ টাকায়, যার আগের দর ছিল ১৩৫ টাকা। এ ছাড়া প্যাকেট চিনি ১৪০ টাকা থেকে কমে ১৩৫ টাকায় বিক্রি হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম