ঢাকা ২৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি ‘পিংক বাস’ সার্ভিসে এবার এলো ই-টিকিটিং সেবা মিয়ানমারে বৌদ্ধ বিহারে বিমান হামলায় নিহত ১৪ রংপুরে একই পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধার, আটক ৩ ইনিংস ব্যবধানে ২ দিনেই ম্যাকাই টেস্ট হারল বাংলাদেশ নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বঙ্গভবনে রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান কুয়েতে ভিসা নিয়ে নতুন নিয়ম, আর মিলবে না বিশেষ সুবিধা সচিবালয়ে প্রথমবার অফিস করছেন তথ্যমন্ত্রী আন্দালিব পার্থ, ফুল দিয়ে বরণ রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

আজ থেকে কমছে সয়াবিন ও পাম তেলের দাম

#

নিজস্ব প্রতিবেদক

১২ জুলাই, ২০২৩,  11:15 AM

news image

আজ বুধবার থেকে সয়াবিন ও অন্যান্য ভোজ্যতেলের দাম কমবে বলে জানিয়েছে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনারস অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (বিভিওআরভিএমএ)। এক বিবৃতিতে মঙ্গলবার এ তথ্য জানায় সংগঠনটি। বিবৃতিতে বলা হয়, বুধবার থেকে বোতলজাত সয়াবিন তেল লিটারপ্রতি ১০ টাকা কমে ১৭৯ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম আট টাকা কমে ১৫৯ টাকায় বিক্রি হবে। বিভিওআরভিএমএ আরও জানায়, সয়াবিন তেলের পাঁচ লিটার বোতলের নতুন দাম ৮৭৩ টাকা, যা আগের দাম থেকে ৪৩ টাকা কম। এ ছাড়া পাম তেলের দাম লিটারপ্রতি পাঁচ টাকা কমে ১২৮ টাকা ও বোতলজাত পাম তেলের দাম লিটারপ্রতি ১২ টাকা কমে ১৪৮ টাকা করা হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয় এবং বাংলাদেশ বাণিজ্য ও ট্যারিফ কমিশনের সঙ্গে আলোচনার পর নতুন দর নির্ধারণ করা হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম