ঢাকা ০৭ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিমান বাংলাদেশের প্রধান কার্যালয়ে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা নওগাঁয় যানবাহনের কালো ধোঁয়া পরীক্ষা, আইনগত ব্যবস্থা নেওয়ার মতো কিছু পাওয়া যায়নি জামদানি শাড়ি ও খোঁপায় বেলি ফুলের সাজে নজর কাড়লেন মায়াবতী পূর্ণিমা বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি নিয়ে বিশ্বব্যাংকের প্রতিবেদন জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন এবার এশিয়ার বাজারও দখলে নিতে যাচ্ছে বাংলাদেশ, রপ্তানির জোয়ার ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন বিষয়: শিক্ষামন্ত্রী লটারিতে বদলি, ১৮ সাব-রেজিস্ট্রারের তালিকা প্রকাশ এলপিজি নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করতে ডিসিদের আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ ভারতে পালিয়ে যাওয়ার সময় হত্যা মামলার প্রধান আসামি ধরা

আজ থেকে এ মাসের টিসিবির পণ্য বিক্রি শুরু

#

নিজস্ব প্রতিবেদক

১০ জানুয়ারি, ২০২৩,  4:35 PM

news image

জানুয়ারি মাসের এক কোটি উপকারভোগীর কাছে তিন পণ্য-চিনি, সয়াবিন তেল ও মসুর ডাল বিক্রি শুরু করবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। আজ থেকে ফ্যামেলি কার্ডধারীর কাছে এই পণ্য বিক্রি কার্যক্রম শুরু হবে। রাজধানীসহ সারা দেশের টিসিবির ডিলারদের দোকান, নির্ধারিত স্থায়ী স্থাপনা থেকে এই পণ্য কেনা যাবে। সোমবার টিসিবির পক্ষ থেকে তথ্য কর্মকর্তা হুমায়ুন কবির স্বাক্ষতির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,

একজন ক্রেতা সর্বোচ্চ এক কেজি চিনি ৬০ টাকা দরে কিনতে পারবেন। প্রতি কেজি মসুর ডাল ৭০ টাকা দরে করে সর্বোচ্চ ২ কোজি কিনতে পারবেন। এছাড়া প্রতি লিটার বোতলজাত সয়াবিন ১১০ টাকা দরে সর্বোচ্চ ২ লিটার কিনতে পারবেন। টিসিবির তথ্য কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, প্রধানমন্ত্রীর উদ্যোগে বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশে নিম্ন-আয়ের এক কোটি মানুষের কাছে টিসিবি চিনি, মসুর ডাল ও সয়াবিন তেল ভর্তুকি মূল্যে বিক্রি কার্যক্রম চলমান আছে। সে লক্ষ্যে জানুয়ারি মাসেরও পণ্য বিক্রি কার্যক্রম শুরু হচ্ছে। রাজধানীসহ সারা দেশের টিসিবির ডিলার পয়েন্ট থেকে এই পণ্য কেনা যাবে। সিটি করপোরেশন, জেলা-উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় বিক্রি কার্যক্রম পরিচালনা করা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম