ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, মোট প্রাণহানি ২৪৫ আসন্ন হজ ঘিরে ‘যুগান্তকারী প্যাকেজ’ ঘোষণা করল সৌদি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরী গ্রেফতার নীতি সুদহার অপরিবর্তিত রেখে প্রথম ত্রৈমাসিক মুদ্রানীতি ফুটপাতে উচ্ছেদ অভিযানে হামলা করছে ফ্যাসিবাদের দোসররা: ডিএনসিসি প্রশাসক গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৬: দক্ষিণ এশিয়ায় সবার নিচে বাংলাদেশ ৫০৬ কোটি টাকার বিদ্যুৎবিল, গ্রাহককে ফোন করে দুঃখপ্রকাশ মন্ত্রীর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন

আজ ঢাকা আসছেন রাসেল ডমিঙ্গো

#

ক্রীড়া প্রতিবেদক

১৯ ফেব্রুয়ারি, ২০২২,  5:04 PM

news image

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনালে টানটান উত্তেজনা ম্যাচে ফরচুন বরিশালকে এক রানে হারিয়ে শিরোপা জিতেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এরই মধ্য দিয়ে পর্দা নামলো বিপিএলের অষ্টম আসরের। মাসব্যাপী অনুষ্ঠিত হওয়া দেশের ক্রিকেটের মেগা আসর শেষে এবার ফেরার পালা আন্তর্জাতিক ক্রিকেটে। আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে চট্টগ্রামে শুরু হবে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ৩ মার্চ থেকে শুরু হবে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ঘোষণা হয়েছে তিন ওয়ানডের দল। অপেক্ষা ছিল বিপিএল শেষ হবার আর কোচদের ফেরার। এরই মধ্যে ঢাকা পৌঁছেছেন দলের স্পিন কোচ রঙ্গনা হেরাথ। শনিবার বিকেল ৫টায় ঢাকা পৌঁছানোর কথা রয়েছে হেড কোচ রাসেল ডমিঙ্গোর। নিউজিল্যান্ড সফর শেষে দক্ষিণ আফ্রিকায় ছুটি কাটাতে গিয়েছিল ডমিঙ্গো। এছাড়া চলতি মাসের ২ তারিখে ঢাকা আসেন ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পাওয়া টাইগারদের সাবেক হেড কোচ জেমি সিডন্স। জাতীয় দলের সঙ্গে কাজ শুরুর আগে নিয়মিত দেখছেন বিপিএল। এছাড়া খোজ খবর নিচ্ছেন খুঁটিয়ে খুঁটিয়ে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম