ঢাকা ১৬ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
নরসিংদীতে পানিতে ডুবে ৪ মাদরাসাছাত্রীর মৃত্যু দেশে হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু আবু সাঈদের রক্তের দায় এখনো শোধ হয়নি: চরমোনাই পীর জিয়াউর রহমান হত্যা: পলাতক মেজর মোজাফফর আটক তালাকের অজুহাতে নাবালক সন্তানের ভরণপোষণ এড়ানো যাবে না : হাইকোর্ট যেভাবে হজে যাবেন প্রবাসী বাংলাদেশিরা কাতারের সাবেক আমিরের স্মরণে রাজধানীতে সড়কের নামকরণের নির্দেশ ১০ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগের পরিকল্পনা সরকারের শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইছে একটি গোষ্ঠী: স্বরাষ্ট্রমন্ত্রী অনলাইন জুয়া ও সাইবার ক্রাইম পুলিশের সামনে বড় চ্যালেঞ্জ: আইজিপি

আজ ঢাকাসহ সারাদেশে বিএনপির মানববন্ধন

#

নিজস্ব প্রতিবেদক

১০ ডিসেম্বর, ২০২৩,  10:36 AM

news image

বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আজ রোববার বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করবে বিএনপি। সারাদেশেও একই কর্মসূচি পালন করার কথা রয়েছে। ২৮ অক্টোবর নয়াপল্টনে সংঘর্ষে মহাসমাবেশ পণ্ড হওয়ার পর প্রথম সারাদেশে জমায়েত করতে যাচ্ছে দলটি। এর আগে গত ৪ ডিসেম্বর ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সারাদেশে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেন। এদিকে জামায়াতে ইসলামী ও যুগপৎ আন্দোলনে থাকা শরিক দলসহ সমমনা জোটগুলোও একই কর্মসূচি পালন করবে। এর মধ্যে গণতন্ত্র মঞ্চ জাতীয় মানবাধিকার কমিশন অফিসের সামনে ও কাওরান বাজার বিটিএমসি ভবনের সামনে, ১২ দলীয় জোট বিজয়নগর পানির ট্যাংকের সামনে, জাতীয়তাবাদী সমমনা জোট পুরানা পল্টন আলরাজী কমপ্লেক্স এলাকায়, এলডিপি জাতীয় প্রেসক্লাবের সামনে, গণফোরাম ও পিপলস পার্টি হাইকোর্ট কদমফুল ফোয়ারার উল্টো দিকে মানববন্ধন কর্মসূচি পালন করবে। এছাড়া গণঅধিকার পরিষদ বিজয় নগর পানির ট্যাংকের সামনে, গণতান্ত্রিক বাম ঐক্য জাতীয় প্রেস ক্লাবের উল্টো দিকে, গণঅধিকার পরিষদ (ডক্টর রেজা কিবরিয়া ও ফারুক হাসান) পুরানা পল্টন দলীয় অফিসের সামনে, লেবার পার্টি তোপখানা রোডস্থ মেহরাব প্লাজার সামনে, এবি পার্টি বিজয়নগর ৭১ হোটেনের সামনে, সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোট জাতীয় প্রেস ক্লাবের সামনে পালন করবে একই কর্মসূচি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম