ঢাকা ১২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ছেলে-মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা করলেন বাবা পলিসি ক্যাম্প ২০২৬-এ বরগুনার তরুণ মোঃ সোহানুর রহমান সৈকত ফাইনালিস্ট হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র: বাণিজ্যমন্ত্রী সাভারে ফের বোমাসদৃশ প্রেসারকুকার উদ্ধার, ঘটনাস্থলে ডিসপোজাল ইউনিট আ. লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা কানাডার সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর

আজ জামায়াতসহ ১১ দলের বিক্ষোভ-সমাবেশ

#

নিজস্ব প্রতিবেদক

১৬ ফেব্রুয়ারি, ২০২৬,  10:59 AM

news image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী সারা দেশে সহিংসতা, নির্যাতন, নিপীড়ন, হত্যা, ধর্ষণের প্রতিবাদে আজ বিকেলে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় নির্বাচনী ঐক্যভুক্ত দলগুলো। সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ হবে। গতকাল রোববার সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিক্ষোভ সমাবেশে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানসহ ১১ দলীয় নির্বাচনী ঐক্যের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন এবং বক্তব্য দেবেন। গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট হয়েছে। ২৯৯ আসনে ভোট হলেও ফলাফল দেওয়া হয়েছে ২৯৭টির। এর মধ্যে ৭৭টি আসনে বিজয়ী হয়েছে জামায়াত জোট। শরিকদের মধ্যে জামায়াতে ইসলামী পেয়েছে তাদের ইতিহাসের সর্বোচ্চ ৬৮টি আসন। জুলাই আন্দোলনের ছাত্রনেতাদের হাত ধরে গড়ে ওঠা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আসন পেয়েছে ৬টি। বাংলাদেশ খেলাফত মজলিস ২টি ও খেলাফত মজলিস পেয়েছে ১ আসন। ভোটের পর হামলা-সহিংসতার পাশাপাশি কারচুপির অভিযোগও তুলেছে ১১ দলীয় জোট। ৩০টি আসন নিয়ে আইনি লড়াইয়ে নামার ঘোষণাও এসেছে জোটের তরফে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম