ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

আচরণবিধি ভাঙায় কোহলিকে জরিমানা

#

স্পোর্টস ডেস্ক

২৩ এপ্রিল, ২০২৪,  10:52 AM

news image

আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে জয়ের খুব কাছে গিয়েও ১ রানে হেরে ফিরতে হয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে। সে ম্যাচে হার্শিত রানার ফুলটস বলে তাকেই ক্যাচ উপহার দেন বিরাট কোহলি। পাশাপাশি ৭ বলে ১৮ রান করা কোহলিকে আচরণবিধি ভাঙার জন্য ম্যাচ ফি'র ৫০ শতাংশ জরিমানা করে আইপিএল কর্তৃপক্ষ। যদিও কারণ সম্পর্কে নির্দিষ্ট করে বলা হয়নি। তবে আউট হওয়ার পর আম্পায়ারের উদ্দেশে প্রতিক্রিয়া জানিয়েছিলেন কোহলি। তার মনে হয়েছিল, ডেলিভারিটি ফুলটস ছিল না বরং বিমার ছিল। তাই নো বলের দাবি জানান তিনি। কিন্তু টিভি আম্পায়ারও আউটের সিদ্ধান্ত বহাল রাখেন। স্লোয়ার ডেলিভারিটি খেলার সময় ক্রিজ ছেড়ে কিছুটা বেরিয়ে আসেন কোহলি। তখন বল তার কোমর ওপর ছিল। মাটি থেকে ১.০৪ মিটার উচ্চতায় ছিল বল। কিন্তু হকআইতে দেখা যায়, কোহলি যদি ক্রিজে থাকতেন তাহলে বল তার কোমরের নিচেই থাকত। সেক্ষেত্রে মাটি থেকে বলের উচ্চতা হত ০.৯২ মিটার কিন্তু কোহলি আউট অসন্তুষ্টই থাকেন। নাখোশ ছিলেন বেঙ্গালুরুর অধিনায়ক ফাফ ডু প্লেসিও।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম