ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

আগ্নেয়গিরির লাভা উদগিরণে মৃতের সংখ্যা বেড়ে ৩৪

#

আন্তর্জাতিক ডেস্ক

০৮ ডিসেম্বর, ২০২১,  4:54 PM

news image

ইন্দোনেশিয়ার জাভায় আগ্নেয়গিরির লাভা উদগিরণে মৃতের সংখ্যা বেড়ে ৩৪ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন অনেকে। তাদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। এদিকে মঙ্গলবার দ্বীপটিতে ছোট ছোট আরও তিনটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ব্যাহত হচ্ছে উদ্ধারকাজ। আগ্নেয়গিরির ভেতরে বিস্ফোরণের কারণে দেশটিতে বড় ধরনের ভূমিকম্পের আশঙ্কা করছেন বিশেষজ্ঞারা। ধ্বংসস্তূপের নিচে এখনো খোঁজ মিলছে একের পর এক মরদেহের।

নতুন করে উদ্ধার করা হয়েছে আরও কয়েকজনকে। ইন্দোনেশিয়ার জাভায় আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ঘটনায় মৃতের সংখ্যা বেড়েই চলেছে। মাউন্ট সেমেরুতে মঙ্গলবার আরো কয়েকবার অগ্নুৎপাত ঘটেছে। ধোঁয়ায় ছেয়ে আছে গ্রামগুলো। এমন পরিস্থিতেই নিখোঁজদের উদ্ধারে কাজ করছেন উদ্ধারকর্মীরা। প্রশিক্ষিত কুকুরদের সাহায্য নিয়ে ধ্বংসস্তূপের ভেতর থেকে বের করে আনা হচ্ছে একের পরদ এক মরদেহ। এদিকে আহতদের আর্তনাদে ভারী হয়ে উঠছে হাসপাতালের পরিবেশ। অনেকেই আবারও ভর্তি নিবিড় পরিচর্যা কেন্দ্রে। রয়েছেন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। দেশটির বির্স্তীণ মাঠজুড়ে এখনো ছাইয়েরর স্তূপ। কাদা আর ছাইয়ের মিশেলে ঢেকে আছে রাস্তাঘাট। যেদিকেই চোখ যায় সে দিকেই কেবল ধ্বংস্তূপ। দেখে মনে হবে বহু বছরের পুরানো এক পরিত্যক্ত নগরী। শনিবার, ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের আগ্নেয়গিরিতে ভয়াবহ উদগিরণের ঘটনায় পুড়ে ছাই হয়েছে শত শত ঘর-বাড়ি ও স্থাপণা। ক্ষতিগ্রস্ত হয়েছে আশপাশের আরও বহু অঞ্চল। ভেঙে পড়েছে একটি সংযোগ সেতুও। প্রাণহানি এড়াতে সরিয়ে নেয়া হয়েছে কয়েক হাজার বাসিন্দাকে। আগ্নেয়গিরির বিস্ফোরণের কারণে অচিরেই বড় ধরনের ভূমিকম্পের আশঙ্কা করছেন দেশটির বিশেষজ্ঞারা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম