ঢাকা ২৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
মৎস্যচাষে বৈশ্বিক স্বীকৃতি, শীর্ষ পাঁচে বাংলাদেশ আইসিসির কাছে বিসিবির অর্থায়ন বন্ধের আবেদন, আলোচনায় বুলবুল এনআইডি নবায়ন বাধ্যতামূলক করার পরিকল্পনায় ইসি পাগলা মসজিদে এবার মিলল ৪৩ বস্তা টাকা, চলছে গণনা রাজধানীতে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে আহত ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা : প্রাণহানির সংখ্যা বেড়ে ৯২০ গোলরক্ষকের ভুলে বিশ্বকাপ থেকে উরুগুয়ের বিদায় ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিআরটিএ’র জরুরি বার্তা হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন

আগুন পোহাতে গিয়ে দগ্ধ সেই সাহাদুল মারা গেছেন

#

নিজস্ব প্রতিনিধি

২০ জানুয়ারি, ২০২৪,  2:15 PM

news image

গাংনী উপ‌জেলার কল্যাণপুর গ্রা‌মে আগুন পোহাতে গিয়ে দগ্ধ দিনজমুর সাহাদুল ইসলাম (৫০) মারা গেছেন। শনিবার (২০ জানুয়ারি) ভোরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। সাহাদুল ইসলাম কল্যাণপুর গ্রামের মৃত তৈমুদ্দীনের ছেলে। জানা গেছে, গত বুধবার (১৭ জানুয়ারি) রাত ৯টার দিকে বাড়ির পাশে খড়কুটা জ্বালিয়ে সাহাদুলসহ প্রতিবেশী কয়েকজন আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ হন তিনি। আগুন তার শরীরের পোশাকে লেগে শরীরের অর্ধেক অংশ দগ্ধ হয়। প্রতিবেশীরা তাকে উদ্ধার করে দ্রুত গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। পরে সেখানে প্রয়োজনীয় চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল এবং সেখান থেকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। পরিবারের লোকজন জানান, সাহাদুলের শরীরের অর্ধেকটা দগ্ধ হয়েছিল। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য কাওছার আলী বলেন, তার শরীরের অর্ধেক অংশ পুড়ে যাওয়ায় ঢাকায় নেওয়া হয়েছিল। মরদেহ বাড়িতে আনার প্রক্রিয়া চলছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম